চাকরি ফিরে পাচ্ছেন আপিল ট্রাইব্যুনালে বিজয়ী ১৫২২ পুলিশ সদস্য

ঠিকানা টিভি ডট প্রেস: আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মধ্যে যারা আপিল ট্রাইব্যুনালে বিজয়ী হয়েছেন, তাদের পুনর্বহালে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।’

এতে বলা হয়, চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত ১ হাজার ৫২২টি আবেদন পুলিশ সদরদপ্তরে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১ হাজার ২৫, নায়েক ৭৯, এএসআই/এটিএসআই ১৮০, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন। তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনগুলো পর্যালোচনায় গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে কমিটি করা হয়েছিল। ইতোমধ্যে কমিটি সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন, তাদের চাকরিতে পুনর্বহালে পুলিশ সদরদপ্তর থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি, আইনি বাধা থাকায় তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি। এ ছাড়া যারা বরখাস্ত বা অপসারণ আদেশের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি এবং যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি ও অন্যান্য অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে, তাদের পুনর্বহালের বিষয়টিও আইনগত কারণে বিবেচনা করা সম্ভব হয়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগামীকাল দুপুরে প্রধান উপদেষ্টা এ ভাষণ দেবেন। বাংলাদেশ

বেলকুচিতে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচিতে চাঁদা দাবির অভিযোগ এনে রেজাউল করিমের নাম উল্লেখ করে আরও ৪/৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গত সোমবার (১৫ সেপ্টেম্বর)

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন: পদযাত্রা ঠেকাতে ছাত্রলীগের তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি

শেখ হাসিনাসহ ৩ জনের বিচারকাজ শেষ, রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মামলার চূড়ান্ত যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ১৩

শাহজাদপুরে যমুনার ভয়াবহ ভাঙন: দুই ইউনিয়নের নয় গ্রাম নদীগর্ভে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ও গালা ইউনিয়নের নয়টি গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং

কুষ্টিয়ায় জেলা পরিষদের দোকান বরাদ্দে হরিলুট

কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের মেয়াদে কুষ্টিয়া জেলা পরিষদের নির্মিত নয়তলা বাণিজ্যিক ভবনের শতাধিক দোকান বরাদ্দে ভয়াবহ অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে। শহরের প্রাণকেন্দ্র নবাব সিরাজউদ্দৌলা