চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হঠাৎ বাঙ্কার নির্মাণ করলো বিএসএফ

ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভারতের অভ্যন্তরে দুটি বাঙ্কার নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ২০১/১৩-এস হতে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে এবং মেইন পিলার ২০১/১৭-আর থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে বালুর বস্তা দিয়ে বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চরধরমপুর বিওপির বিপরীতে ১২ মুচিয়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন এলাকায় এই বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে। শুক্রবার হঠাৎ করেই শান্তিপূর্ণ সীমান্তে এই বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ।,

স্থানীয় ইউপি সদস্য সাদিকুল ইসলাম জানান, শুক্রবার মসজিদে স্থানীয় জনসাধারণকে সীমান্তে না যাওয়ার জন্য বলা হয়েছে। তবে, বাঙ্কার নির্মাণের বিষয়ে কিছু জানানো হয়নি। এ সীমান্তে উত্তেজনাপূর্ণ কিছুই হয়নি। তবুও বাঙ্কার নির্মাণ করা হয়েছে।

চরধরমপুর বিওপির নায়েব সুবেদার আশরাফুল ইসলাম জানান, শুক্রবার ভারতের অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে দুইটি বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ। তবে, এতে সীমান্তে কোনো ধরনের সমস্যা নাই। দুই বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় ভারতের চরাঞ্চলে স্থানীয় কিছু মানুষ গবাদি পশু চরাতে যায়। তাদের সীমান্তে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিয়ে বর্তমানে কোন ধরনের শঙ্কা নেই।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতীয় সীমান্তের মধ্যে তাদের চেকপোস্টের পাশে বালুর বস্তা দিয়ে বাঙ্কার নির্মাণের খবর পাওয়া গেছে। বর্তমানে সীমান্তের অবস্থা শান্তিপূর্ণ রয়েছে। এ নিয়ে শঙ্কিত হবার কিছুই নেই।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মেজর সিনহা হত্যা : ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড

শাজাহান খানের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেন যুবদল নেতা

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শাজাহান খানের বাড়ি এবং তার ভাইদের ব্যবসাপ্রতিষ্ঠানে পাহারায় কেন্দ্রীয় কমিটি থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন যুবদল

হাফেজে কুরআন এবং হাফেজে কুরআনের পিতা মাতার মর্যাদা

কোরআন সর্বশেষ আল্লাহর কিতাব। আল্লাহ কোরআনকে মানুষের জন্য মনোনীত করেছেন এবং তা রক্ষার অঙ্গীকার করেছেন। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমিই

সিরাজগঞ্জে সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, অগ্নিসংযোগ, অস্ত্র লুট এবং ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় গ্রেফতার সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে

সাম্য হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে বহিরাগত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার চেয়ে কর্মসূচি

উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে রফিকুল ইসলাম খানের মতবিনিময় সভা

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া-৪ আসনে জামায়াতে ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী মওলানা রফিকুল ইসলাম খান নির্বাচনকে সামনে রেখে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা