চাঁপাইনবাবগঞ্জে বিজিবি অভিযানে বিতর্ক, ভিডিও ঘিরে সমালোচনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির এক অভিযানের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে আটক করতে গিয়ে স্থানীয়দের বাধার সম্মুখীন হন বিজিবি সদস্যরা। উপস্থিতরা আটককৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার মালামাল দেখাতে বললেও বিজিবির পক্ষ থেকে তা প্রদর্শন করা হয়নি। বরং এক পর্যায়ে একজন সদস্যকে অস্ত্র তাক করতে এবং পরে ম্যাগাজিন লোড করে স্থানীয়দের দিকে চড়াও হতে দেখা যায়।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৫ আগস্ট) বিকালে সদর উপজেলার আলীমনগর ঘাট থেকে প্রায় ৭ কিলোমিটার পূর্বে ৪নং বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় বাখেরআলী বিওপির টহল দল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নিকটবর্তী একটি আমবাগানে মাদক সেবন চলছে। বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছালে পাঁচটি মোটরসাইকেলের আরোহী পালানোর চেষ্টা করে। এ সময় মো. সাজিদ আহম্মেদ টুটুল (৩০), পিতা ফজলুর রহমান, গ্রাম রামচন্দ্রপুরকে আটক করা হয়।

বিজিবির দাবি, তার কাছ থেকে ১৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল, একটি খালি মদের বোতল, কিছু ভারতীয় রুপি, বাংলাদেশি ৪৫ হাজার ৩৩০ টাকা, একটি ওয়ান প্লাস স্মার্টফোন, একটি বাটন মোবাইল এবং পালিয়ে যাওয়া সহযোগীদের ফেলে যাওয়া পাঁচটি মোটরসাইকেল (এপাচি ৪ভি–২টি, হিরো হোন্ডা–২টি, টিভিএস–১টি) জব্দ করা হয়।

বিজিবির অভিযোগ, আটক এড়াতে পালিয়ে যাওয়া সহযোগীরা স্থানীয়দের উস্কে দিয়ে টহলদলের ওপর আক্রমণের চেষ্টা করে। পরে কোম্পানি কমান্ডারের নেতৃত্বে অতিরিক্ত টহল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটককৃত যুবক ও জব্দ মালামাল সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তবে স্থানীয়দের অভিযোগ, বিজিবি আটককৃতের কাছ থেকে কোনো মাদক উদ্ধার করতে পারেনি এবং মোটরসাইকেলগুলো আসলে বন্যা দেখতে আসা সাধারণ মানুষের। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, গ্রেফতারের সময় টুটুলের কাছে কোনো নিষিদ্ধ দ্রব্য ছিল না। তারা আরও অভিযোগ করেন, স্থানীয়দের প্রশ্নের জবাবে বিজিবি কোনো মালামাল দেখাতে ব্যর্থ হয় এবং পরে অস্ত্র তাক করে ভয় প্রদর্শন ও শারীরিক নির্যাতন চালায়।

এ বিষয়ে জানতে চাইলে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার পক্ষ থেকে এক হাবিলদার জানান, “আটককৃতের সহযোগী ও স্থানীয়রা বিজিবির ওপর চড়াও হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থান নিতে হয়।” উদ্ধার মালামাল স্থানীয়দের দেখানো হয়নি কেন— এমন প্রশ্নে তিনি বলেন, “লুট হয়ে যাওয়ার আশঙ্কায় সেগুলো দেখানো হয়নি।”

ঘটনাটি ইতোমধ্যে এলাকায় আলোচিত বিষয় হয়ে উঠেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তার ১৯ বছরের কারাদণ্ড, জরিমানা দেড়কোটি

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কাজী মাহফুজুর রহমান নামে ইউনিইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সাবেক এক সিনিয়র কর্মকর্তাকে ১৯ বছরের সশ্রম কারাদণ্ড ও

স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামায়াত নেতার বাড়িতে মামাত বোনের অনশন

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশনে জামায়াত নেতার বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন এক তরুণী। শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার এওয়াজপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক

যাবজ্জীবন থেকে বাঁচতে সাড়ে ১০ বছর পলাতক, অবশেষ আত্মসমর্পণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে সাড়ে ১০ বছর ধরে পালাতক ছিলেন দর্শনার সাইদুর রহমান সাবদার। অবশেষে আদালতে আত্মসমর্পণ করে ঠাঁই হয়েছে

সন্তানদের ব্যবহার করে ভিউ ব্যবসা, ‘ক্রিম আপা’ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ার আলোচিত শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পেতে সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণ করার মামলায় গ্রেপ্তার করেছে

এবার ইরান, ইয়েমেন ও গাজা তিন দেশ থেকে একসাথে ইসরায়েলে হামলা!

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ইরান-ইসরায়েল যুদ্ধ। ইরান, ইয়েমেন ও ফিলিস্তিনের গাজা উপত্যকা—এই তিনটি দেশ থেকে একযোগে হামলা চালানো হয়েছে ইসরায়েলের ওপর। মিসাইল,

দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলের মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিন আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই