চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল আলী নামে এক কৃষক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি জানিয়েছেন শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কাসেদ আলী। তবে বিজিবি এর সত্যতা নিশ্চিত করেনি।

আহত মো. হাবিল আলী (৩২)। শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া গ্রামের মৃত মো. বেলাল হোসেনের ছেলে।

আহত হাবিলের ভাই জামাল আলীর দাবি, ফজরের আজানের সময় তার ভাইসহ কয়েকজন গমের জমিতে পানি দিতে গেলে বিএসএফ গুলি করে। তার দাবি, তার ভাইয়ের নামে চোরাচালান সংক্রান্ত কোনও মামলা নেই।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওয়ার্ড সদস্য কাসেদ আলী জানান, ভোর সাড়ে ৪টার দিকে কৃষক হাবিল আলী তার গমের জমিতে পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে আহত অবস্থায় তার স্বজনরা উদ্ধার করেন। এ সময় তারা ৪/৫ রাউন্ড গুলির শব্দ পেয়েছেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিজিবি ও জনপ্রতিনিধিরা সীমান্তে সন্ধ্যা ৬টার পর না যাওয়ার নির্দেশনা দিলেও কেন তিনি ওখানে গেলেন তা অগ্রহণযোগ্য।

অপরদিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া দাবি করেন, রাতে চোরাচালানকারী দলের সদস্যরা ভারতে প্রবেশের চেষ্টার জন্য সীমান্তে অবস্থান করছিল। এ সময় বিএসএফ ৩/৪ রাউন্ড গুলি ছুড়েছে। ওই ঘটনায় কেউ আহত হয়েছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আহত ব্যক্তি কৃষক কি না এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্নে তিনি বলেন, রাত ৩টার দিকে সীমান্তে কারা যায়’?

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শুক্রবার (১০ জানুয়ারী) সকালে ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রেমের টানে আসা ভারতীয় কিশোরীকে বিয়ের আসর থেকে উদ্ধার

প্রেমের টানে বাংলাদেশে কিশোর কিশোরী আসা নতুন কিছুই না। এখন যেন এটাই ট্রেন্ড হয়ে গেছে। ভিসা-পাসপোর্ট ছাড়া সীমান্ত পাড়ি দিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামে

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামান

নিজস্ব প্রতিবেদক: আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আজ শনিবার বিকেলে তার সঙ্গে বৈঠক শেষে

জাতিসংঘ সাধারণ পরিষদে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশ সময় রাত ১১টা থেকে ১২টার

খেলাপি নয়, তবুও আটকে পুনর্গঠন: আবেদন জমা ১ হাজার ছাড়াল, নিষ্পত্তি এখনো শূন্য

নিজস্ব প্রতিবেদক: ইচ্ছাকৃত নয়—এমন বড় অঙ্কের ঋণ পুনর্গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের গঠিত বাছাই কমিটির কাছে জমা পড়েছে ১ হাজার ২৫৩টি আবেদন। তবে পাঁচ মাস পেরিয়ে

চানখারপুলে ছয় হত্যা মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের সময় রাজধানীর চানখারপুল এলাকায় শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর