চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে আরও ৪-৫টি ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দরিদ্র এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। বক্তারা বলেন, ১৫ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি। এখানে প্রায় ২৩ হাজার মানুষের বসবাস থাকলেও ওএমএস সুবিধা পান মাত্র ২০০ পরিবার। এর মধ্যে রয়েছে ৪টি বস্তি, যেখানে নিম্নআয়ের মানুষেরাই বেশি বসবাস করে।

তারা অভিযোগ করেন, পূর্বে এই ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ৪ জন ডিলার ওএমএসের চাল-আটা বিতরণ করলেও বর্তমানে হঠাৎ করেই একজন ডিলার নির্ধারণ করা হয়েছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে হতদরিদ্ররা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। সাশ্রয়ী দামে চাল-আটা কিনতে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। অনেক সময় তারা সুযোগও পান না। তাই জনস্বার্থে জরুরি ভিত্তিতে এই ওয়ার্ডে আরও অন্তত ৪-৫টি ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আশিক পারভেজ শাহিন, রুহুল আমিন, আখতার হোসেন চুনি, আমিনুল ইসলাম বুলবুল, বাহারাম আলী, ফারুক হোসেন, আখতার হোসেন, গৃহবধূ বাসন্তী চৌধুরী, রেজিয়া বেগম, তারিখা খাতুন বুলবুলি প্রমুখ।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহন আহমেদ বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ডিলার নিয়োগ করা হয়েছে। তবে কোনো এলাকায় জনসংখ্যা বা চাহিদা বেশি হলে আমাদের জানালে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এরপর মন্ত্রণালয় নির্দেশ দিলে অতিরিক্ত ডিলার নিয়োগ সম্ভব।”

স্থানীয়রা আশা করছেন, দ্রুত পদক্ষেপ নিয়ে ওএমএস সুবিধা বৃদ্ধির মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করবে প্রশাসন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধানের শীষের বাইরে গেলে ‘পিঠের বাকলা রাখব না’: যুবদল নেতা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে একটি ভিডিও ফুটেজকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি

রায়গঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবার্স বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ সিডিপি ঘুড়কা কার্যালয়ের কনফারেন্স রুমে প্রকল্প

থাইল্যান্ডজুড়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভের ঢল

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে রাজধানী ব্যাংককে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। শনিবার (২৮ জুন) ‘ইউনাইটেড ফোর্স অব দ্য ল্যান্ড’-এর ডাকে আয়োজিত এই

ভোটকেন্দ্রে সৌহার্দ্যের দৃশ্য, জামায়াত আমির-বিএনপি প্রার্থীর আলিঙ্গন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৫ আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। একই সময়ে একই ভোট কেন্দ্রে হাজির হন বিএনপির ধানের শীষের

শেখ হাসিনাসহ ৩ জনের বিচারকাজ শেষ, রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মামলার চূড়ান্ত যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ১৩

শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এখন পর্যন্ত ১২টি হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এতে শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত ঐক্যবদ্ধ