চাঁদা না পেয়ে ধর্ষণচেষ্টা, যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়ায় চাঁদা না পেয়ে এক নারীকে ধর্ষণের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে যুবদল নেতা ফারুক হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) বিকেলে বরুড়া উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফারুক হোসেন বরুড়া উপজেলার খোশবাস দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং রোশন আলীর ছেলে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, ফারুক হোসেন জেলার দেবিদ্বার উপজেলার বাসিন্দা এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে বরুড়ার বড় হরিপুর এলাকায় জমি নির্মাণকে কেন্দ্র করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

ঘটনার জের ধরে গত ৩০ জুন ফারুক তার দুই সহযোগীসহ ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে জোর করে ১০ হাজার টাকা আদায় করেন। বাকি টাকা না দিলে পরিণতি খারাপ হবে বলেও হুমকি দেন।

পরে ব্যবসায়ীর স্ত্রীর বড় বোন তাদের বাসায় আসার পথে ফারুক তাকে একা পেয়ে জাপটে ধরে যৌন নিপীড়নের চেষ্টা করেন এবং পাশের একটি বাগানে নিয়ে যেতে উদ্যত হলে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ফারুক ও তার সহযোগীরা পালিয়ে যান।

ওই ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ সোমবার অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করে। ওসি আরও জানান, মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বেপরোয়া গতির বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পােশর একটি স্টেশনারী দোকানে ঢুকে গেছে। এতে করে ওই দোকানে থাকা আলমিরা,

রায়গঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুডনেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি এর আয়োজনে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয় হলরুমে সিডিপি ম্যানেজার

চৌহালী যুব অধিকার পরিষদের কমিটি গঠন, সভাপতি হাসান খান তীব্র ও সম্পাদক মো: শাহজালাল রহমান

চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি: যুব অধিকার পরিষদের সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নতুন কমিটি গঠিত হয়েছে। ৩৭ সদস্যের এ কমিটিতে সভাপতি হয়েছেন মো: হাসান খান তীব্র ও সাধারণ

পশ্চিম তীরে কিন্ডারগার্টেন থেকে ৭০ শিশুকে আটক করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক: ইসরায়েলি দখলদার বাহিনী অধিকৃত পশ্চিম তীরের হেবরনে একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে ৭০ জনেরও বেশি শিশুকে আটক করেছে। ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ৭০ জনেরও

সাভারে নারী কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতার ড্রাইভার

সাভার প্রতিনিধি: সাভারে ইতি খানম (৩৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলকে পিটিয়ে আহত করেছেন বিএনপি নেতার গাড়ি চালক। অভিযুক্ত সোহেল বাবু সাভার পৌর বিএনপির সাংগঠনিক

গণঅভ্যুত্থান দিবসে সিরাজগঞ্জ প্রেসক্লাবের নানা কর্মসূচি পালন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান প্রথম বর্ষপূর্তিতে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচী পালন করেছে সিরাজগঞ্জ প্রেসক্লাব। কর্মূচীর মধ্যে ছিলো, জাতীয় পতাকা উত্তোলন, শহীদের কবরে শ্রদ্ধা