চাঁদা না পেয়ে চাষীদের মারধর, লবণ মাঠের পলিথিন কেটে ফেলার অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে চাঁদা না পেয়ে লবণ চাষীদের মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং লবণ মাঠে বিছানো পলিথিন কেটে উল্টো মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে।

গত শনিবার উপজেলার সরল ইউনিয়নের তাজর ঘোনার লবণ চাষী মুহাম্মদ আজগর হোসেন বাদী হয়ে ৭ জনের নামোল্লেখ পূর্বক বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর মাসে আজগর হোছেনসহ কয়েকজন লবণ চাষী ৪০ কানি জমি লাগিয়ত নিয়ে তথায় লবণ চাষ শুরু করেন তারা। বর্তমানে লবণ উৎপাদনের ভরা মৌসুম চলছে। এ সময় লবণ চাষ শুরু করলে স্থানীয় মো. এরফান, দেলোয়ার, মো. তৌফিজ সহ ৬/৭ জানের একটি সংঘবদ্ধ দল বেআইনীভাবে দা-কিরিচ, লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে লবণ মাঠের জায়গায় অনধিকার প্রবেশ করে। এতে চার লক্ষ টাকা মূল্যের ৪০ কানি লবণ মাঠে বিছানো পলিথিন কেটে ফেলে। এ সময় ব্যবহৃত ২০ হাজার টাকা মূল্যের এন্ড্রয়েট ফোনও কেড়ে নেয়। চাঁদা না দিলে মঠে লবণ চাষ করতে পারবে না বলে হুমকি প্রদান করে।

লবণ চাষী মো. আজগর হোসেন অভিযোগ করে বলেন, ‘অভিযুক্তরা নিজেদের জায়গা দাবী করে, চাঁদা না পেয়ে আমাদের কয়েকজনকে মারধর করে। তারা ১০-১৫ জন লোক ঘটনার দিন দিবাগত রাতে আমাদের লবণ মাঠে প্রবেশ করে লবণ মাঠের পলিথিন কেটে ফেলে। পরের দিন সকালে আমি লবণ মাঠে গেলে তারা আমাকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। চাঁদা না দিলে লবণ চাষ করতে দিবে না এবং মাঠের পলিথিন কেটে উল্টো মিথ্যা মামলার হুমকি প্রদান করেন।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবর।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মালয়েশিয়ায় ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ বিদেশির প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও ২-এ মোট ১৯৮ জন বিদেশিকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তাদের বিরুদ্ধে অভিযোগ—পর্যাপ্ত তহবিলের অভাব, আবাসন সংক্রান্ত

ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক শুরু হয়েছে।, শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের

কাশ্মীরে হামলায় ‘নিরাপত্তার ব্যর্থতা’ স্বীকার করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তার ব্যর্থতা স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার (২৬ এপ্রিল) কাতারভিত্তিক

৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ: নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি

সংবিধানে পিআর পদ্ধতি নেই, বাইরে যাওয়ার সুযোগ নেই: সিইসি

সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, সংবিধানে আনুপাতিক বা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের বিধান নেই। তাই সংবিধানের বাইরে গিয়ে

বাড্ডায় ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনাসহ সব খুনিকে দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’