চাঁদা না দেওয়ায় লেগুনার চালককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় লেগুনাচালক নুরে আলম ওরফে খায়রুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার যাত্রাবাড়ী সুফিয়া গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত লেগুনাচালক নুরে আলম শরীয়তপুরের শফিপুর সদরের মোয়াল্লেম সরদারের ছেলে। তিনি মাতুয়াইল এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, চাঁদা নিয়ে পূর্ববিরোধের জেরে নুরে আলমকে মারধর করে যাত্রাবাড়ী মোড়ের কয়েকজন চালক। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢামেকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

নিহতের খালাতো ভাই ওমর ফারুক বলেন, ‘হৃদয় নামে এক চালক রোডে গাড়ি চালাতে গেলে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় নুরে আলমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওর তিন বছরের একটি শিশুসন্তান রয়েছে। তাকে কী বুঝ দেব এখন। জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

ডিএমপির যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘সম্প্রতি নুরে আলমের সঙ্গে অন্য এক লেগুনাচালকের ঝগড়া হয়। সেই শত্রুতার জেরে তাকে মারধর করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ওই ঘটনায় নিহতের পরিবার থানায় একটি হত্যা মামলা করেছে। হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে সড়ক সংস্কারে দাবিতে মানববন্ধন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুর হাই স্কুল থেকে মেঘুল্লার সোলাকুড়া মসজিদ বাইপাস সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ফুটানি

ঝড়ে ভেঙে পড়া ডালে শিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ঝড়ের রাতে ইউক্যালিপটাস গাছের ডাল ভেঙে পড়ে আরশেদুল ইসলাম রিন্টু (৪৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) রাত

স্বৈরচারের সন্ত্রাসীরা বাঁশখালীতে এখনো প্রকাশ্যে চলাফেরা করে: শ্রমিক নেতা মোখতার সিকদার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: ধনী-গরীব, শিক্ষিত-অশিক্ষিত সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা আছে। আমরা অহেতুক কোনো মানুষের সম্মানহানি করতে

বরিশালে শিশু ধর্ষণ মামলার আসামি গণপিটুনিতে নিহত

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ধান গবেষণা সড়ক এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামি সুজন নামের এক তরুণ গণপিটুনিতে নিহত হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) বিকালে বরিশাল নগরীর

ফিলিস্তিনের পতাকা তোলায় হজযাত্রী আটক, সৌদির বিরুদ্ধে সমালোচনার ঝড়

অনলাইন ডেস্ক: পবিত্র হজ পালনের সময় মক্কার গ্র্যান্ড মসজিদে কাবার পাশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করায় এক মিসরীয় হজযাত্রীকে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। এ

রাজনৈতিক পটপরিবর্তনের সময় বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ ছিল: ভারতীয় সেনাপ্রধান

ঠিকানা টিভি ডট প্রেস: গত জুলাই-আগস্টে বাংলাদেশে যখন রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল তখনও দেশটির সেনাপ্রধানের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।