চাঁদা না দেওয়ায়’ রাস্তা বন্ধ করে দিলেন বিএনপির দুই নেতা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চার লাখ টাকা চাঁদা না দেওয়ায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে মানববন্ধনও হয়।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. নুরুজ্জামান বেপারী ও আশিকুর রহমান। তাঁদের বাড়ি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সারপাড় গ্রামে। নুরুজ্জামান বেপারী নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আশিকুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যকরী কমিটির সদস্য। লিখিত অভিযোগকারী স্বপন প্রধানের বাড়িও একই গ্রামে।

লিখিত অভিযোগে স্বপন প্রধান বলেন, ১৫ বছর ধরে নারায়ণপুর থেকে সারপাড় গ্রাম পর্যন্ত কাঁচা রাস্তা দিয়ে আশপাশের গ্রামের মানুষ যাতায়াত করেন। গত শনিবার নুরুজ্জামান ও আশিকুর তাঁর গ্রামের মুন্সী বাড়ি ও প্রধানীয়া বাড়ির লোকজনকে ডেকে চার লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে অপারগতা জানালে ওই দুই নেতা নারায়ণপুর-সারপাড় সড়কে বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন। এতে স্থানীয় লোকজন উপজেলা সদর ও আশপাশের এলাকায় যেতে পারছেন না। রাস্তার বেড়া সরাতে বললে হুমকিও দেওয়া হয়।,

স্বপন প্রধান আরও অভিযোগ করেন, গত বছরও ওই দুই নেতা গ্রামবাসীর কাছ থেকে জোরপূর্বক ৩০ হাজার টাকা চাঁদা আদায় করেছিলেন। এবার চাঁদা না দেওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে তাঁকেসহ এলাকার লোকজনকে হুমকি দিচ্ছেন। এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা বিষয়টি পুলিশকে জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে নুরুজ্জামান বেপারী ও আশিকুর রহমান বলেন, তাঁরা কারও কাছ থেকে চাঁদা চাননি। কৌশলগত কারণে রাস্তাটি বন্ধ করেছেন। সেটি কী ধরনের কৌশল, জানতে চাইলে তাঁরা বলেন, গ্রামবাসীর সঙ্গে তাঁদের ‘বোঝাপড়া’ আছে।

রাস্তাটি বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গতকাল দুপুরে সারপাড় গ্রামে মানববন্ধন হয়। এতে বক্তারা দ্রুত বেড়া খুলে চলাচল স্বাভাবিক করার দাবি জানান। তা না হলে আরও কর্মসূচির হুঁশিয়ারি দেন।,

ইউএনও আমজাদ হোসেন বলেন, ওই দুই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন। সমস্যাটি সমাধানের জন্য আজ বুধবার বিকেলে দুই পক্ষকে তাঁর কার্যালয়ে ডেকেছেন। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে সাত মাস ধরে ঝুলে আছে ওএমএস ডিলার নিয়োগ পক্রিয়া

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় (ওএমএস)’র নতুন ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি সাত মাস পার হলেও যাচাই বাছাইয়ের সময় ধরে ঝুলে আছে এ নিয়োগ

ছোট ভাইয়ের সঙ্গে জুমার নামাজের পর হবে মারামারি, মাইকে ঘোষণা দিলেন বড় ভাই!

নিজস্ব প্রতিবেদক: জমি নিয়ে দ্বন্দের জের ধরে ছোট ভাইয়ের সাথে মারামারি করতে মাইক দিয়ে ঘোষণা দিয়েছেন বড় ভাই। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামের মৃত

মন্ত্রিসভা গঠনে চমকের ইঙ্গিত তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটি এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে। আগামী মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপসহ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) গভীর রাতে হাজীগঞ্জ পূর্ব

টাঙ্গাইলের নাশকতা মামলার আসামী গ্রেফতার করতে গিয়ে ভূঞাপুর থানার ৪পুলিশ সদস্য আহত 

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাশকতা মামলার আসামী ভূঞাপুর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলের গাবসারা ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম শেখ

অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত ফারাবী জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক: লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর