চাঁদা না দেওয়ায় গাড়িচালককে হত্যা, তীব্র নিন্দা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: চাঁদা না দেওয়ার অপরাধে যাত্রাবাড়ীতে গাড়িচালককে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এই নিন্দা জানান।

পোস্টে জামায়াত আমির বলেন, ‘গতকাল (শনিবার) বিকাল আনুমানিক ৩ টায় রাজধানীর যাত্রাবাড়ীতে একজন গাড়িচালককে চাঁদা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজরা পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনার নিন্দা জানাই।

চাঁদার এ সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে, যেন চাঁদা না দেওয়াই অপরাধ! নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়, তখন এ দায়িত্ব সংশ্লিষ্ট সকলের ওপরেই বর্তাবে। মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে?

না, আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেব না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি।’

ডা. শফিকুর রহমান বলেন, দেশকে যারা ভালোবাসেন, তাদের সকলের প্রতি আমাদের একই কথা- চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে লড়তে হবে। আমরা লড়ে যাব, ইনশাআল্লাহ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন 

সিরাজগঞ্জ প্রতিনিধি: ৮ই মার্চ শনিবার সিরাজগঞ্জে নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন  করা হয়েছে। ‘অধিকার, সমতা,ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’ এই শ্লোগানে

মার্কিন রণতরিকে সহায়তাকারীদের হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ড সহায়তা বা পরিষেবা প্রদানকারী কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান। রোববার ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র

নেতানিয়াহুর দিন শেষ, ফিলিস্তিনের পক্ষে এক হচ্ছে পুরো ইউরোপ

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের অধিকার ও স্বাধীনতার জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এক ঐতিহাসিক ঐক্য গড়ে উঠছে। সম্প্রতি ইউরোপের বিভিন্ন শহরে ফিলিস্তিনের পক্ষে সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি

নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক

খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ উঠেছে শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি ও কায়বা ইউনিয়ন

ঢাকায় মহাসমাবেশ ডেকেছে হেফাজত

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ আমলে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরের নৃশংসতাসহ গুম, খুনের বিচার ও সব মামলা প্রত্যাহারের দাবিতে ৩ মে (শনিবার) ঢাকায়