চাঁদা না দেওয়ায় কোটি টাকার নির্মাণসামগ্রী লুট করলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনরগাঁয়ে নির্মাণাধীন একটি প্রতিষ্ঠান থেকে চাঁদা না দেওয়ায় কোটি টাকার মালপত্র লুটে করেছে দুর্বৃত্তরা। এসময় ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এ.এন.জেড নামের টেক্সটাইল মিলসের স্থাপনা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সকালে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির মালিক- কর্মচারী। সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলার জামপুরের কদমতলী এলাকায আনোয়ার হোসেনের মালিকানাধীন এ.এন.জেড টেক্সটাইল মিলসের ভবন নির্মাণ কাজ চলছিল। নির্মাণাধীন কাজ চলমান থাকা অবস্থায় কয়েকদিন আগে একদল দুর্বৃত্ত এসে শ্রমিকদের মারধর করে পঁচিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে।’

তবে প্রতিষ্ঠানটির মালিক তাদের চাঁদা দিতে অস্বীকার জানালে বুধবার সকালে বিএনপি স্থানীয় নেতা পরিচয়ধারী আশরাফ ভূঁইয়ার ও মোতালেব মেম্বারের নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন এসে ভাংচুর ও হামলা চালায়। এসময় শ্রমিকদের আটকে রেখে ৩৪ টন রড, ৭০০ বস্তা সিমেন্ট ও ৩০ টন আইভীম লুট করে। হামলাকারীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই পালিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় থানায় অভিযোগ করার পর জড়িতরা গ্রেপ্তার না হওয়ার ক্ষোভ প্রকাশ করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ ঘটনা জড়িতদের আইনের আওতায় আনা হবে জানিয়েছে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে। দ্রুত হামলাকারীরা আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি শুরু বুধবার থেকে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম আলোচিত হত্যা মামলা-সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শুরু হচ্ছে আগামী বুধবার

সাবেক সেনা সদস্যের স্ত্রী ও মেয়েকে জবাই করে হত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক সদস্য মিজানুর রহমান মিজানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও তার কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মীমকে (১৯) বাসায় একা পেয়ে জবাই

সিরাজগঞ্জে সাবেক এমপি আজিজ ৩ দিনের রিমান্ডে

সিরাজগঞ্জ প্রতিনিধি: ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে তিন দিনের রিমান্ডে পাঠানোর

ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আবারও বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসটিতে আগুন দেয়া হয়। ফায়ার

কুষ্টিয়ায় ছাত্রদল নামধারীদের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় জেলা বিএনপির এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ সহযোগী ও ইবি থানার হরিনারায়ণপুর ইউনিয়নের জাতীয় পার্টি থেকে আসা নব্য বিএনপির নেতার ছত্রছায়ায় ছাত্রদল নামধারী