চাঁদাবাজি মামলায় খোকশাবাড়ীর ওমর আলী কারাগারে

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাক্ষ্মনগাতী গ্রামের ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ওমর আলী (৪৩) এবং তার বড় ভাই গাজীউর রহমান গাজী(৪৭)কে কারাগারে পাঠিয়েছে আদালত। ওমর আলী ও গাজী দুজনই মৃত সোবাহানের পুত্র।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সদর থানার আমলী আদালতের বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি সদর থানার আমলী আদালতের পেশকার হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।

নথিসূত্রে জানা গেছে, চলতি বছরের ২১ জুলাই একই গ্রামের কমলা খাতুন বাদী হয়ে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করেন। অস্থায়ী জামিনের মেয়াদ শেষ হলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওমর আলী বিএনপির সঙ্গে সম্পৃক্ত থেকে প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। এতে সমাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া ওমর আলীর বিরুদ্ধে আরও একটি মামলা চলমান রয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আলোকদিয়া গ্রামের আলিমুদ্দিনের মেয়ে আলেয়া খাতুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪৯/২৪ অনুযায়ী আদালত ইতিমধ্যেই চার্জ গঠন করেছে এবং বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কারা এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাককারীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে

ইরান-ইসরায়েল উত্তেজনা: কাতার দূতাবাস থেকে কর্মী সরাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র কাতারে অবস্থিত তাদের দূতাবাসের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। শনিবার (২৮

বেলকুচির মুকুন্দগাঁতী বণিক সমিতির নির্বাচন সভাপতি তোফাজ্জল, সম্পাদক মোহাম্মদ আলী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার প্রাণকেন্দ্র মুকুন্দগাঁতি বাজার বণিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টা থেকে

উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যের কড়া প্রতিবাদ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ‘জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল’ বলে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সেক্রেটারি জেনারেল অধ্যাপক

ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন সাংবাদিক সোহেল

নিজস্ব প্রতিবেদক: গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে ছাড়া পেয়েছেন সাংবাদিক মিজানুর রহমান সোহেল। তিনি দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি হিসেবে দায়িত্ব

নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নিহত এক

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মেয়ে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে