চাঁদাবাজি-মব জাস্টিস দমনে কক্সবাজার প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: চাঁদাবাজি, মব জাস্টিস ও অবৈধ অস্ত্রসহ যেকোনো অপরাধ দমনে কক্সবাজার জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় এবং এতে জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি বিষয়ে কড়া নজরদারি চলছে। অপরাধ দমন ও জনগণের নিরাপত্তায় আমরা কোনো ছাড় দেব না।”

সভায় শুরুতেই জেলা প্রশাসক কক্সবাজারসহ সারাদেশের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর করুণ মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জেলা প্রশাসক জানান, এখনো নিখোঁজ শিক্ষার্থী উদ্ধারে বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা কাজ করছে।

সভাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন, সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক, কউক সচিব সানজিদা বেগম, জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, জেলা জামায়াতের আমির নূর আহমেদ আনোয়ারী, শহর আমির আবদুল্লাহ আল ফারুক, প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, ছাত্র প্রতিনিধি সাহেদুল ওয়াহিদ সাহেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সভায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মাদক পাচার প্রতিরোধ, পলিথিন নিষিদ্ধ ও পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতকরণ, সৈকতের নিরাপত্তা জোরদার, যানজট ও জলাবদ্ধতা নিরসন, ভূমি কর আদায়ে স্বচ্ছতা এবং যাত্রী পরিবহনে হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের মুখপাত্রের বক্তব্য প্রত্যাখ্যান করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম

আমরা প্রজাতন্ত্রের এমন চাকর মালিককে জেলে ভরে দিতে পারি’

ডেস্ক রিপোর্ট: আমি কারও ফোন ধরতে বাধ্য না। আমাকে চিঠি দিতে হবে। আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে, মালিককে জেলে ভরে দিতে পারি।’ কালের কণ্ঠের পটুয়াখালী

নিহত সেনা সদস্য শরীফুলের সিরাজগঞ্জের বাড়িত চলছ শোকের মাতম

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্য শরীফুল ইসলামের বাড়িতে চলছে শোকের

সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ পৌর এলাকায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখ ওরফে ডোবার (৩১) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০

স্মার্ট কৃষক কার্ড’ চালু করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: ফ্যামিলি কার্ডের মতো কৃষকদের ‘কৃষক কার্ড’ চালু করছে সরকার। এ নিয়ে দ্রুতই পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে। সোমবার (ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে

তাড়াশে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে মাধাইনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের বাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ (১৬ ই মার্চ) রবিবার