চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির ঘটনা ঘটছে। এর প্রতিবাদে মানববন্ধন করতে গিয়ে জেলা শ্রমিকদলের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি)। সকালে নেত্রকোণা জেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় সিনিয়র চালক সৈয়দ শাহজাহান আহমেদ ও জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা শাখার সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান দাবি করেন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের নেতৃত্বে পরিবহনে ব্যাপক চাঁদাবাজি চলছে। এর প্রতিবাদে আমরা মানববন্ধন করতে চাইলে চাঁদাবাজ রিপনের নেতৃত্বে তৌফিক আহমেদসহ কয়েকজন হামলা চালিয়ে নান্টু মিয়া, আজগর আলী, সুজন মিয়া, সাদ্দাম মিয়াসহ কয়েকজন শ্রমিক নেতাকে গুরুতর আহত করে। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।’

তবে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত শনিবার এসব কার্যকলাপের জন্য জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনকে কারণ দর্শানোর নোটিশ দেয় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপন স্থানীয় পরিবহন খাতের অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছেন। এতে শ্রমিকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। এই চাঁদাবাজি বন্ধে জরুরি ভিত্তিতে শ্রমিক দলসহ প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় এক শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। উপজেলার পাঁচলিয়া বাজার সংলগ্ন জহুরুলের মার্কেটে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।’ এ ঘটনায়

ধানমন্ডি বত্রিশে টাঙানো হলো হাদি ও ভাসানীর ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে এবার টাঙানো হলো সিরাজুল আলম খান, সিরাজ সিকদার, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, মেজর

১৬ বছর পর নির্বাচনী দায়িত্বে হারানো ক্ষমতা ফিরে পেল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনের সময় আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কার্যক্রম পরিচালনার ক্ষমতা ফিরে পেল বাংলাদেশ সেনাবাহিনী। ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে

ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছার গদখালীতে ফুল কিনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৯)। এ ঘটনায় ছাত্রদলের দুই নেতাসহ চার যুবককে আটক করেছে পুলিশ। রবিবার

শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়তে স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক: শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত পঞ্চম

আওয়ামী লীগকে ফেরাতে আমেরিকার মাস্টারপ্ল্যান : রনি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে আমেরিকা মাস্টারপ্ল্যান করছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে