চাঁদাবাজি নয়, অভাব হলে ভিক্ষা করুন: সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, চাঁদাবাজি করা হারাম, আর ভিক্ষা করা হালাল। অভাবী হলে ভিক্ষা করা উত্তম, তবে দুর্নীতি বা চাঁদাবাজির পথে হাঁটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসি ইউনিয়নের খাদুলি গ্রামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ। যদি দুর্নীতি বন্ধ করা যায়, তবে আগামী পাঁচ বছরের মধ্যে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। তিনি উদাহরণ টেনে বলেন, ভিক্ষা করে পোলাও খাওয়ার চেয়ে কাজ করে ডাল-ভাত খাওয়াই ভালো, আর চাঁদাবাজি করে চলার চেয়ে পরিশ্রম করে আলু-ভর্তা খাওয়াই শ্রেয়।

ভবিষ্যতে সরকার গঠন প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে ক্ষমতার সুযোগ দেয়, তবে জনগণকে প্রজা নয়, বরং সেবক হিসেবে দেখা হবে। তিনি জানান, প্রথম অগ্রাধিকার হিসেবে বাংলাদেশকে ‘ক্যাপসুলমুক্ত দেশ’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

তিনি দাবি করেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে কোনো বেকার থাকবে না। দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে সঠিক পরিকল্পনায় কাজে লাগিয়ে অর্থনৈতিক শক্তিতে পরিণত করা হবে।

অমুসলিম নাগরিকদের প্রসঙ্গে রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রত্যেকেই সমান নাগরিক অধিকার ভোগ করবেন। মুসলমান যেমন অধিকার পাবেন, তেমনি অমুসলিমরাও সমান অধিকার ভোগ করবেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাদুলি ওয়ার্ড জামায়াত সভাপতি হাবিবুর রহমান বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির অধ্যাপক মো. শাহজাহান আলী, সেক্রেটারি খায়রুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল বারীসহ স্থানীয় নেতারা।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, ১১০০ পর্যটক নিয়ে কক্সবাজার ছাড়লো তিন জাহাজ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর ১ ডিসেম্বর থেকে পুনরায় চালু হয়েছে কক্সবাজার–সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। মৌসুমের প্রথম দিন সোমবার সকাল ৭টায় নুনিয়ারছড়া

সাবেক এমপি নাজমীন সুলতানা আটক

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি)। রাতে

জাতিসংঘের কাঠগড়ায় শেখ হাসিনা,হতে পারে যে ভয়াবহ শাস্তি

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই-আগস্টে সংঘটিত হয় বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ হত্যাকাণ্ড। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় ১৪০০ নিরস্ত্র মানুষকে।

তালায় ইউএনও রাসেলের পক্ষে মানববন্ধনের প্রস্তুতি, সাংবাদিক নির্যাতনের অভিযোগে উত্তাল সাংবাদিক সমাজ

তালা (সাতক্ষীরা), ২৬ এপ্রিল: সাতক্ষীরা জেলার তালা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ রয়েছে, ইউএনও’র

দেশে ৩ হাজার স্পট থেকে দৈনিক শতকোটি টাকা চাঁদা আদায়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারা দেশে প্রায় ৩ হাজার স্পট থেকে প্রতিদিন প্রায় শতকোটি টাকা চাঁদা আদায় করা হয়। এসব চাঁদাবাজির পেছনে সড়ক পরিবহণ মালিক সমিতি, শ্রমিক

হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে জুলাই-আগস্টে গণহত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। রোববার (২০ এপ্রিল) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম