চাঁদাবাজি করায় কথিত দুই সমন্বয়ককে পুলিশে দিল স্থানীয়রা

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকা থেকে জাতীয় নাগরিক কমিটির সদস্য এবং সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে দুই যুবককে ধরে পুলিশে দিয়েছেন হকার ও স্থানীয় ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে বন্দরটিলা সিটি করপোরেশন মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে ইপিজেড থানা পুলিশ। পরে ভুক্তভোগী মো. আজিম নামে এক ব্যবসায়ী বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, ফুটপাতে বসা হকারদের কাছ থেকে ওই দুই যুবক বেশ কয়েকদিন ধরে চাঁদা নিচ্ছেন। সম্প্রতি চাঁদার ৩০ হাজার টাকার জন্য ওই হকারকে গালাগাল করেন এবং পরবর্তীতে তার ওপর চড়াও হন ওই দুজন।

দুই যুবক হলেন- নোয়াখালী জেলার কবিরহাট থানার নর সিংহপুর গ্রামের মৃত মফিজ উল্লাহর ছেলে আবদুল কাদের ইমন (২৩) এবং বাগেরহাট জেলার শরনখোলা থানার পশ্চিম রাজাপুর গ্রামের মাঝিরবাড়ির মৃত হেমায়েত মাঝির ছেলে আসাদুজ্জামান রাফি (২৬)। তারা দুজনই জাতীয় নাগরিক কমিটি, ইপিজেড থানা কমিটির সদস্য হিসেবে ছিলেন।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মো. আজিম এবং তার সঙ্গীয় মো. রিপন আলী ভ্যানগাড়িতে করে সিইপিজেড এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করেন। ইমন ও রাফি আগে থেকেই নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে ফুটপাতে ব্যবসা করতে হলে তাদের চাঁদা দিতে হবে জানায়। ভয়-ভীতি দেখালে নিরুপায় হয়ে তারা বেশ কয়েকবার চাঁদার টাকা দেন। গতকাল সকাল ১০টায় ইমন চাঁদার টাকা নেওয়ার জন্য সিইপিজেড মোড়ে যান। তখন টাকা না থাকায় তারা দিতে পারেননি।

ওইদিন দিবাগত রাত ১২টার পর ব্যবসায়ী আজিজের মুঠোফোনে রাফি কল করে টাকা না দেওয়ার কারণ জিজ্ঞেস করে এবং টাকা না দিলে ব্যবসা করতে দিবে না বলে হুমকি দেন। এরপর আজিম ও রিপনকে বন্দরটিলা সিটি করপোরেশন মার্কেটের সামনে যেতে বলেন রাফি। সেখানে পৌঁছা মাত্রই রাফি ও ইমন ব্যবসায়ী রিপনের কাছে ৩০ হাজার টাকা দাবি করে হুমকি-ধমকি দিতে থাকে। তাৎক্ষণিক ২ হাজার টাকা দেওয়ার কথা বললেও তারা গালাগাল করতে থাকে। ওইসময় আশপাশের লোকজন এগিয়ে এলে অজ্ঞাত ৩-৪ জন ঘটনাস্থল থেকে সটকে পড়ে এবং ইমন ও রাফিকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,) মো. আখতারুজ্জামান জানান, কয়েকজন জাতীয় নাগরিক কমিটির সদস্য পরিচয়ে ইপিজেড এলাকার হকারদের কাছ থেকে চাঁদা দাবি করতে যান। পরে স্থানীয় হকাররা মিলে ইমন ও রাফি নামে দুজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তার দুজন জাতীয় নাগরিক কমিটির ইপিজেড থানা কমিটির সদস্য বলে আমাদের জানিয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারত থেকে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা ষড়যন্ত্র চালাচ্ছেন: সালাম পিন্টু 

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে-বিদেশে চক্রান্ত ও ষড়যন্ত্র

‘মামলা বাণিজ্যর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’

নিজস্ব প্রতিবেদক: মামলা বাণিজ্যর সঙ্গে যেই জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেনগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ কর্নেল (অবঃ) জাহাঙ্গীর আলম। আজ

ঢাকায় গণসংযোগকালে জামায়াতের নারী নেত্রীর ওপর রামদা দিয়ে হামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা-৪ সংসদীয় আসনে নির্বাচনী গণসংযোগ চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক মহিলা নেত্রীর ওপর রামদা দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত

চৌহালীতে শিশু বলাৎকারের অভিযোগে বিএনপি নেতা শোকজ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ১৪ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো: জুয়েল রানাকে শোকজ করা হয়েছে।

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচন বিভাগ আয়োজিত ‘পোলিং এজেন্ট তৈরির লক্ষ্যে দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা’ শুক্রবার (১৭ অক্টোবর) বেলকুচির শেরনরস্থ দলীয়

থার্ড টার্মিনাল উদ্বোধনে বিলম্ব: অপারেটর নিয়োগ না হওয়ায় অলস ২১ হাজার কোটি টাকার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ২১ হাজার ১৩৯ কোটি টাকা। আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে নির্মিত দৃষ্টিনন্দন এই টার্মিনাল এখন

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন