চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার যুবদল নেতা মনির বহিষ্কার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনিরকে বহিষ্কার করেছে জেলা যুবদল। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের আদর্শ-নীতির পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মনিরউজ্জামান মনিরকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান।

এর আগে, গত ৫ জুলাই রাতে নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকা থেকে মনিরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ৩ জুলাই দুপুরে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানায় হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বহিষ্কৃত যুবদল নেতা মনিরের নির্দেশে নদীপথে ২টি ট্রলারে করে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল কারখানায় প্রবেশ করে শ্রমিকদের ওপর হামলা চালায়, ছয়টি কক্ষে ভাঙচুর করে এবং মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল লুট করে নেয়। এতে অন্তত সাতজন শ্রমিক আহত হন। খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পরদিন সিমেন্ট কারখানার কর্তৃপক্ষ মনিরউজ্জামান মনিরকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে অভিযুক্ত করে পলাশ থানায় মামলা দায়ের করেন।

এদিকে মঙ্গলবার দুপুরে মনিরকে আদালতে হাজির করা হলে, তার মুক্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছে মনিরের সমর্থক শতাধিক নেতাকর্মী।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিজ দেশের শিখ সম্প্রদায়ের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়লো ভারত

অনলাইন ডেস্ক: পাকিস্তানের ডিজিএফআইর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, শুক্রবার মধ্যরাতে ভারত ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তবে এসব মিসাইল তাদের নিজ রাজ্য

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে যেসব জেলা!

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঢাকায় চারজনসহ সারা দেশে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। গতকাল শুক্রবার (২১

এবার পুলিশের সামনেই জব্দকৃত ১৫০০ কেজি জাটকা লুট

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলী থানায় নৌবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগের জব্দ করা ১৫০০ কেজি জাটকা ইলিশ মাছ প্রকাশ্যে লুট হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে থানা প্রাঙ্গণে

কোবদাসপাড়া একতা সংস্থা ও গ্রামবাসীর উদ্যোগে বৃক্ষপ্রেমি শহিদুলকে সম্মাননা প্রদান

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে বৃক্ষপ্রেমিক নামে খ্যাত দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ রোপনের বিশেষ অবদান রাখায় শহিদুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শুক্রবার (৭মার্চ)

এবার রাশিয়ার সহায়তায় ৮টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: পরিষ্কার ও টেকসই জ্বালানি উৎপাদন বাড়াতে এবার রাশিয়ার সহযোগিতায় আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে যাচ্ছে ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থা (Atomic Energy Organization

আর্থিক সংকটে চেম্বার বিক্রি করে মামলা চালাচ্ছেন কারাবন্দী সাবেক বিচারপতি মানিক

ডেস্ক রিপোর্ট: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে হাজিরা দিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয় আপিল বিভাগের