চাঁদাবাজির দায়ে ছাত্রদলের দুই নেতা আটক, মুচলেকায় মুক্তি

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশনে চাঁদাবাজির অভিযোগে এইচ এম রুমি ওরফে আসাদ এবং মো. মাকসুদ নামের দুই ছাত্রদল নেতাকে আটক করার পর মুচলেকা নিয়ে মুক্তি দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে দক্ষিণ আইচা থানা পুলিশ তাদের আটক করে। দুপুরে মুচলেকা নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। আটককৃত আসাদ উপজেলার চরমানিকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামরুল সিকদারের ছেলে এবং মাকসুদ একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল খালেক বেপারীর ছেলে। তারা দু’জনই দক্ষিণ আইচা থানা ছাত্রদলের নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এরশাদুল হক ভূঁইয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি রাত ১০ টার দিকে উপজেলার চরকচ্ছিয়া এলাকার মামুন নামের দুই সন্তানের জনক এক মাছ ব্যবসায়ী চরকচ্ছপিয়া নাছির মাস্টার বাজার এলাকায় এক তরুণীর বাসায় গিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত দাবি করে মাছ ব্যবসায়ী মামুনকে। এরপর দক্ষিণ আইচা থানা ছাত্রদল নেতা পরিচয়দানকারী আসাদ ও মাকসুদ ওই তরুণীর ঘর থেকে রাতে অভিযুক্ত মামুনের কাছে থেকে ৮০ হাজার টাকা নিয়ে তরুণীর ঘর থেকে মামুনকে তুলে নিয়ে যান।

এই ঘটনার একদিন অতিবাহিত হলে তরুণীর পরিবার অভিযুক্ত মামুনের পরিবারের কাছে বিচার প্রার্থনা করেন। এর জের ধরে অভিযুক্ত মামুন ছাত্রদল পরিচয়দানকারী দুই নেতার কাছ থেকে ৮০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় মঙ্গলবার সকালে দক্ষিণ আইচা থানায় মৌখিক অভিযোগ দেন অভিযুক্ত মামুন। পরে পুলিশ ছাত্রদল নেতা পরিচয়দানকারী দুইজনকে আটক করেন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এরশাদুল হক ভুঁইয়া মাছ ব্যবসায়ী মামুনের অভিযোগ পেয়ে ছাত্রদলের পরিচয়দানকারী দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ৬

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায়

আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতের সাবেক নেতা আজাদ

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামায়াতের সাবেক রোকন (সদস্য) আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। বুধবার সকালে তিনি

সিলেটের আল-হারামাইনে কেন এসেছিলেন নাহিদ ইসলাম

সিলেট ব্যুরো: সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সিলেট আগমন নিয়ে তোলপার চলছে। আকষ্মিক আলোচিত ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসিরের সিলেটের ব্যবসাপ্রতিষ্ঠান

ইসরায়েলের বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শুক্রবার ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, একদিন

সংসদ নির্বাচন হতে পারে ১২ ফেব্রুয়ারি গাজী শাহনেওয়াজ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত মঙ্গলবার এ রোডম্যাপ অনুমোদন দেয় কমিশন। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসির

চাঁদাবাজি-মব জাস্টিস দমনে কক্সবাজার প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: চাঁদাবাজি, মব জাস্টিস ও অবৈধ অস্ত্রসহ যেকোনো অপরাধ দমনে কক্সবাজার জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ