চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা কমিটির এক সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ)। দিয়েছেন।

অভিযুক্ত সদস্যের নাম আজমল হোসেন। তিনি সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে তাকে শোকজ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিলেট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ থেকে শোকজের নোটিশ প্রকাশ করা হয়। সংগঠনের আহ্বায়ক আকতার হোসেন ও সদস্যসচিব নুরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ‘আপনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এসেছে, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীতি ও আদর্শ পরিপন্থী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাকে কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে আপনাকে তিন কার্যদিবসের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করে শোকজ জারি করা হলো।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আজমল হোসেন বলেন, এলাকায় চোরাচালান এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি এবং তার সহকর্মীরা সব সময়ই সোচ্চার থাকেন। তার ধারণা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তারাই এমন অভিযোগ করে থাকতে পারেন। চাঁদাবাজির ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ত নন। শোকজের নোটিশ তিনি ফেসবুকে দেখেছেন, তবে ব্যক্তিগতভাবে তার হাতে কোনো নোটিশ পৌঁছায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেন বলেন, ‘আমরা নোটিশ দিয়ে তার (আজমল হোসেন)। বক্তব্য জানতে চেয়েছি। নোটিশ দেওয়া মানেই যে তিনি দোষী, সেটি নয়। আমাদের কাছে যে অভিযোগ আসছে, সে বিষয় যাচাই করতেই তাঁর বক্তব্য জানতে চেয়েছি। তার বক্তব্য জানার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক দিলেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।সম্প্রতি ভারতে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল-২০২৫ বাতিলের দাবিতে ও ভারতজুড়ে অব্যাহত মুসলিমদের প্রতি সহিংসতার প্রতিবাদে গণমিছিলের

নিম্নমানের কাগজে ছাপা ১৫ লাখ পাঠ্যবই বিতরণ, জড়িত ২৯ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: চলতি শিক্ষাবর্ষে সরকারি নিয়ম ভেঙে ১৫ লাখের বেশি নিম্নমানের পাঠ্যবই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এসব বই ছাপায় জড়িত রয়েছে ২৯টি মুদ্রণকারী প্রতিষ্ঠান।

সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক,ঝুলে আছে প্লট বরাদ্দ কার্যক্রম,উদ্যোক্তারা হতাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা শেষ হওয়ার পরও বহু প্রতীক্ষিত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের প্লট বরাদ্দ কার্যক্রম এখনো শুরু

চাচিকে বিয়ে করে ফেসবুকে পোস্ট ভাতিজার

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে ভাতিজা আব্দুল আজিজের বাড়িতে অবস্থানের পর অবশেষে সেই চাচিকে বিয়ে করেছেন ওই যুবক। তা আবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের সভাপতির মৃত্যু

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এঘটনায় প্রতিবাদে রাজশাহী

বাঁশখালীর চাম্বল যুব বিভাগের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:‘ খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন যুব বিভাগ