চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল কর্মীসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের কর্মীসহ চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর আজিমপুর এলাকায় সেনাবাহিনী তাদের আটক করে লালবাগ থানায় হস্তান্তর করা হয়। দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান।

তিনি বলেন, সেনাবাহিনী চার জনকে আটক করে থানায় হস্তান্তর করে। তারা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী।

আটককৃতদের একজন হলেন-ঢাকা কলেজ ছাত্রদল কর্মী ও সাইকোলোজি বিভাগের মাসুদ রানা। অন্যদের পরিচয় তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, ইডেন কলেজের সামনের এলাকায় ব্যাবসায়ীদের কাছে চাঁদাবাজি করতে আসেন তারা। ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে একবার তাদের ধরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়ে। এরপর সোমবার অভিযোগকারী ব্যবসায়ীদের মারধর করে এবং চাঁদা চায়। এ সময় ব্যবসায়ীরা মিলে প্রতিবাদ করে। তাদের গণধোলাই দেওয়ার আশংকার সৃষ্টি হলে সেনাবাহিনী গিয়ে সেখান থেকে তাদের আটক করে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ভার্সন: দখলদার ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে সরাসরি আঘাত হেনেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। রবিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। বার্তাসংস্থা রয়টার্সের ক্যামেরায়

যাত্রী নিয়ে যমুনা রেল সেতু পাড়ি দিলো সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন

নজরুল ইসলাম সিরাজগঞ্জ: প্রথমবার যমুনা রেল সেতু হয়ে বাণিজ্যিকভাবে যাত্রী নিয়ে প্রথমবারের মতো পাড়ি দিলো ট্রেন। এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের নতুন রেল যোগাযোগ

আলেমদের ফ্রি চিকিৎসা দেন কলকাতার চিকিৎসক ডা. শাহানুর

মাদরাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং আলেমদের ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছেন কলকাতার চিকিৎসক ডা. শাহানুর মণ্ডল। বুধবার কলকাতা থেকে প্রকাশিত পুবের কলম পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে

৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল

অনলাইন ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। সোমবার (১৩ অক্টোবর) তাদের মুক্তি দেওয়া হয়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলের

আমি কেমন আছি

প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই/বোনেরা  আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করছি সবাই ভাল আছেন।  আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।  গত দুইদিন আগে ঢাকা নিয়ে এসেছিলেন ডঃ মহিউদ্দিন স্যার।

রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ১৪ বছরের কিশোরের বিরুদ্ধে। রবিবার (১১মার্চ)’ সকাল ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া এলাকায়