চলন্ত বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির মামলায় তিন ডাকাত গ্রেপ্তার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে রাজশাহী গামী চলন্ত বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানীর মামলায় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের গোয়েদা পুলিশ (ডিবি-উত্তর)। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের মো. বদর উদ্দিন শেখের ছেল মা. শহিদুল ইসলাম ওরফে মহিদুল ওরফে মুহিত (২৯), শরীয়তপুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর গ্রামের মো. ইসমাইল মোল্লার ছেলে মো. সবুজ (৩০) এবং ঢাকা জেলার সাভার থানার টোনগন্ডা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. শরীফুজ্জামান ওরফে শরীফ (২৮)।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংবাদ সম্মেলনে জানান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, ডিবি-দক্ষিণের অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা, গোয়েন্দা পুলিশের এসআই মো. আহসানুজ্জামান, এসআই নাফিউল ইসলাম ও এসআই সুদীপ বাছাড়সহ একদল চৌকষ গোয়েন্দা সদস্য গুপ্তচররে সদস্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করেন। অভিযানে শুক্রবার রাতে ঢাকা জেলার সাভার মডেল থানার গন্ডা এলাকা থেকে উল্লেখিত তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ছুরি, মোবাইল ফোন ও নগদ ২৯ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়।

তিনি জানান, ঢাকা-রাজশাহী মহাসড়ক ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলস’ নামক একটি বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় মির্জাপুর থানায় এমটি মামলা (নং-১৭ (০২) ২৫) দায়ের করা হয়। মামলা দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যে জেলা পুলিশ তিন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের পাঁচ দিন করে অধিকতর জিজ্ঞাসাবাদের (রিমান্ড) আবেদন করে আদালতে পাঠানো হচ্ছে। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রকাশ, এর আগে গত ১৭ ফেব্রুয়ারি (সোমবার) দিনগত মধ্যরাতে আমরি ট্রাভেলস নামক বাসে ডাকাতির ঘটনা ঘটে। বাসের যাত্রীরা জানায়, সোমবার রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে বাসটি ছাড়ে। রাত সাড়ে ১২টার দিকে বাসটিতে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকজনকে রক্তাক্ত করে ডাকাতি শুরু করে। প্রায় তিন ঘণ্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে ডাকাতি ও নারীর শ্লীলতাহানি করার পর টাঙ্গাইলের মির্জাপুরের নির্জন স্থানে বাস থামিয়ে ডাকাতদল নেমে যায়। ডাকাতরা বাস থেকে নেমে যাওয়ার পরে চালক বাসটি নিয়ে গন্তব্যে যেতে অস্বীকৃতি জানান। পরে যাত্রীদের চাপের মুখে চালক বাস নিয়ে পুনরায় যাত্রা শুরু করেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার পরে যাত্রীরা বাসটি নাটোরের বড়াইগ্রাম থানায় নিয়ে যান। এসময় ডাকাতিতে জড়িত সন্দেহে বাসের চালক বাবলু আলী (৩০), সুপারভাইজার সুমন ইসলাম (৩৩) ও হেলপার মাহবুব আলমকে (২৮) আটক কর ৫৪ ধারায় মামলা দিয়ে নাটোর আদালতে পাঠায় বড়াইগ্রাম থানা পুলিশ। পরে তারা আদালত থেকে জামিনে মুক্তি পান। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হওয়ার পর প্রশাসন নড়েচড়ে বসে। অবশেষে ঘটনার তিনদিন পর বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে মির্জাপুর থানায় ওমর আলী নামে এক যাত্রী মামলা দায়ের করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিদ্যালয়ের স্ক্রিনে ভেসে উঠল, আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে। বুধবার (১ জানুয়ারি)। সন্ধ্যা

হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে কাল

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য কাল (সোমবার) সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার সকালে হাদির পরিবার

ডিসি-ইউএওদের হ্যাঁ ভোটের আহ্বান আলী রীয়াজের

নিজস্ব প্রতিবেদক: দেশের সামগ্রিক ও ইতিবাচক পরিবর্তনে গণভোটে জনগণকে হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা বোঝাতে ডিসি, ইউএনও ও নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক

দেশে তেলের পর্যাপ্ত মজুত, ৯ মার্চ আসছে দুটি তেলবাহী ভেসেল: জ্বালানি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী ৯ মার্চ দেশে তেলবাহী দুটি ভেসেল পৌঁছাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৩৬

অনলাইন ডেস্ক: চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। হিমালয়ের উত্তর পাদদেশে আঘাত হানা এই ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮।

১৫ বছরে বিদ্যুৎ খাতে সরকারের লোকসান ৫০ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিগত সরকার তীব্র বিদ্যুৎ সংকটকে অর্থ লুটের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। দায়মুক্তি অধ্যাদেশ জারি করে অপরাধকে আড়ালে রাখা হয়েছে। রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত