চলন্ত ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ শনিবার (৮ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ধলা ও আউলিয়ানগর স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ধলা স্টেশন এলাকা পার হওয়ার পর ট্রেনটির ইঞ্জিন থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। পরে চালক, পরিচালক (গার্ড) ট্রেন থেকে নেমে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান।

তিনি আরও বলেন, এ ঘটনা সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ লাইনে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গফরগাঁও স্টেশনে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস, আউলিয়ার নগর স্টেশনে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকে আছে। ব্রহ্মপুত্রের ইঞ্জিন যাচ্ছে ঘটনাস্থলে। সেখান থেকে ট্রেনটি টেনে আনলেই লাইন স্বাভাবিক হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ

১৪ মাসের শিশু সন্তানের স্বীকৃতি পেতে ভুক্তভোগী নারীর আকুতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ে হলেও বর্তমানে স্বামী-স্ত্রীর সম্পর্কে চরম টানাপোড়েন দেখা দিয়েছে। স্বামী পক্ষ সন্তানের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানোর ফলে

ভাড়া বাসা থেকে ডিবি পুলিশের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে শটগানের কার্তুজ রাখায় ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে শহরের কাউতলী স্টেডিয়াম এলাকার একটি ভাড়া

মুসাব্বির হত্যা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব পড়বে না : সালাউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন

যে কারণে এলটিটিইর টার্গেট হন রাজীব গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: ১৯৯১ সালের ২১ মে ভারতের তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এই হত্যাকাণ্ডের পেছনে ছিল শ্রীলঙ্কাভিত্তিক

বাঁশখালীতে যুবলীগ নেতার জামিন না মঞ্জুর, জেল হাজতে প্রেরণ 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের আব্দুস ছবুর নামে এক যুবলীগ নেতা সি.আর মামলায় আদালতে আত্মসমর্পন করতে গেলে জামিন না মঞ্জুর করে জেল