চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন এলজিইডি কর্মকর্তা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে সানোয়ার হায়দার (৩৬) নামে এক এলজিইডি কর্মকর্তা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

সানোয়ার হায়দার নীলফামারীর সৈয়দপুর উপজেলার আব্দুল হামিদের ছেলে। তিনি সৈয়দপুর পৌরসভার নয়াটোলা জমিলা লেন এলাকার বাসিন্দা। সরিষাবাড়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্য সহকারী কর্মকর্তা ছিলেন তিনি।’

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ী রেলওয়েস্টেশনে প্রবেশ করছিল। এ সময় ট্রেনের সামনে ঝাঁপ দেস সানোয়ার হায়দার। পরে চলন্ত ট্রেনে তার দেহ বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী রিয়া আক্তার জানান, নিহত ব্যক্তি ট্রেন আসার আগে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। যখন ট্রেনটি আসে তখন তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন।

স্থানীয়রা ধারণা করছেন, পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।

উপজেলা এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, সানোয়ার হোসেন উপজেলা বন্যা প্রকল্পের কার্য-সহকারী ছিলেন। তিনি দুই বছর ধরে এখানে কর্মরত ছিলেন। তাঁর ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনাটি খুবই মর্মান্তিক, দুঃখজনক।

তিনি জানান, বেশকিছু দিন ধরে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে ঝামেলা চলছিল তাঁর। সম্ভবত তিনি মানসিক চাপেই আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে সরিষাবাড়ি রেলওয়ে ফাঁড়ির এএসআই আশীষ চন্দ্র দে জানান, রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আ.লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১২ সুপারিশ ৬ মানবাধিকার সংস্থার

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১২টি সুপারিশ আমলে নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি যৌথভাবে খোলাচিঠি দিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা।

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অটোরিকশা ও লোহার পাইপবোঝাই করিমনের মুখোমুখি সংঘর্ষে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)

ইরান-ইসরাইল যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ম্যাক্রোঁ

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুলে ম্যাক্রোঁ। সোমবার তিনি একথা জানান বলে এক

সাতকানিয়ায় ৪৫০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ৪৫০ লিটার দেশীয় চোলাই মদসহ একটি পিকআপ আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৯

বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হাসিনার ভয়াবহ পরিকল্পনা ফাঁস

ঠিকানা টিভি ডট প্রেস: বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে দাবি আদায়ে একরকম ‘স্থায়ী সংস্কৃতি’। ছোট-বড় যে কোনো ইস্যুতেই সড়ক অবরোধসহ কর্মসূচি দিয়ে আন্দোলনে

জোট ভেঙে পড়লো ইউটিজে, সংকটে নেতানিয়াহু সরকার

অনলাইন ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে রাজনৈতিক সংকটে পড়েছেন। তার নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে গেছে ইহুদি কট্টরপন্থি দল ইউনাইটেড টোরা জুডাইয়াম (ইউটিজে)।