চলতি মাসেই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিশেষ ভিডিও বার্তায় দেশের জনগণ ও সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘যারা নতুন রাজনীতি করতে চান, দেশের উন্নয়নে কাজ করতে চান, তারা এনসিপির সঙ্গে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে সেরকম সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দিচ্ছি। এ মাসের মধ্যেই আমরা আমাদের প্রার্থীর তালিকা চূড়ান্ত করব।’

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, শাপলা কলি প্রতীকে বাংলাদেশের ৩০০ আসনেই প্রার্থী দেব। আমরা মানুষের কাছ থেকে যে সারা ও সমর্থন পেয়েছি, অল্প সময়ের মধ্যেও আগামী নির্বাচনেও সেই প্রতিফল পাব বলে আমরা প্রত্যাশা করি।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি গঠিত হওয়ার পর থেকেই শাপলা প্রতীক চেয়ে এসেছি নির্বাচন কমিশনের কাছ থেকে। কিন্তু নির্বাচন কমিশন শাপলা প্রতীক দিতে গড়িমসি করে। এই শাপলা প্রতীক নিতে একপ্রকার লড়াই করতে হয়েছে আমাদের।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অজু ছাড়া নামায গ্রহণযোগ্য নয়

ইসলামে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় ফরজ বা অবশ্যপালনীয় ইবাদত। যে কোনো ইবাদতের আগে অজু করা বাধ্যতামূলক। নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে অজুর তুলনা নেই। অজু

সিরাজগঞ্জে যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৩৮ লাখ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে: পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে ঢাকা থেকে ঘরে ফিরছে উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ। ঈদযাত্রায় মানুষের ঢল নেমেছে মহাসড়কে। যমুনা সেতুতে স্বাভাবিকের তুলনায় চারগুণ বেশি

বিএনপি প্রার্থীকে না ডাকায় খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া মাহফিল বন্ধের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলুর সমর্থকদের

ভূঞাপুরে ট্রাক-বাইক মুখোমুখি নিহত ১

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে সোমবার (১০ মার্চ) বিকেল ৫ টায় ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। ভূঞাপুর থেকে গোবিন্দাসী যাওয়ার সময় একটি মোটর বাইক ওভার

অস্থিরতা বাড়লে সামলাতে পারবে না অন্তর্বর্তী সরকার: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে হতাশা: দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তারেক রহমানের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে জনগণের মাঝে হতাশা

বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বুধবার

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শীর্ষ বিনিয়োগকারীদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বুধবার এ বৈঠক হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডার নির্বাহী