চরমোনাই না এলে দাঁড়িপাল্লা লড়বে ২২৬ আসনে

নিজস্ব প্রতিবেদক: আসন বণ্টন নিয়ে মাসখানেকের টানাপোড়েনের পর চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে ছাড়াই ২৫৩ আসনে নির্বাচনী ঐক্য করেছে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১০ দল।

সমঝোতায় জামায়াতকে ১৭৯, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিশ ২০, খেলাফত মজলিশ ১০, এবি পার্টি ৩, এলডিপি ৭, বিডিপি ২ ও নেজামে ইসলাম পার্টিকে ২ আসন ছাড়া হয়। বাকি ৪৭টি আসন রাখা হয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের জন্য। তবে চরমোনাই পীর জোটে না এলে এসব আসনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামী।

ইসলামী আন্দোলন বৃহস্পতিবার দুপুরে জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক এবং রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন বর্জন করলেও, দলটির জন্য ৪৭ আসন ফাঁকা রাখা হয়েছে। শুক্রবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানাবে। তবে দলটি শেষ পর্যন্ত নির্বাচনী ঐক্যে না এলে ফাঁকা রাখা ৪৭ আসনেও জামায়াত প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তখন দলটি নির্বাচনে লড়বে ২২৬ আসনে।

যদিও জামায়াত নেতারা আনুষ্ঠানিকভাবে বলেছেন, তারা আশাবাদী ইসলামী আন্দোলন নির্বাচনী ঐক্যে যোগ দেবে। তবে চরমোনাইয়ের পীরের দলের কেউ মুখ খোলেননি। শুক্রবার বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা অবস্থান জানাবেন।

২৫৩ আসনের সমঝোতা অনুযায়ী জামায়াত ১৭৯, এনসিপি ৩০, মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিসের অপরাংশ ১০, এলডিপি ৭, এবি পার্টি তিন এবং নেজামে ইসলাম পার্টি ও বিডিপি দুটি করে আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ঐক্যের অপর দুই শরিক জাগপা এবং খেলাফত আন্দোলন কোনো আসন পাচ্ছে না। দল দুটিকে ভবিষ্যতে উচ্চকক্ষে আসন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ঐক্যের একক প্রার্থী ঘোষণায় গত বুধবার সংবাদ সম্মেলন ডেকেছিল জামায়াত। তবে চরমোনাই পীরের দল এতে যোগ দিতে অস্বীকৃতি জানালে, তা স্থগিত করা হয়। জামায়াত দলটিকে ৪৫ আসন ছাড়তে রাজি ছিল।

কিন্তু ইসলামী আন্দোলন ৭০ আসনের কমে নির্বাচনী ঐক্যে রাজি হয়নি। বরং বুধবার দলীয় বৈঠকের পর আভাস দিয়েছিল, অন্যান্য মামুনুল হকের খেলাফত, নেজামে ইসলাম, খেলাফত মজলিসের অপরাংশ, খেলাফত আন্দোলনসহ ইসলামী দলের সঙ্গে বিকল্প জোট হতে পারে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিনহা হত্যা মামলায় প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

স্টাফ রিপোর্টার: মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে ৬

সংস্কার ছাড়া জনগনের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ছাড়া জনগনের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, বারবার

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৮

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এরপর জনতার বাজার এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে

উল্লাপাড়ার শ্যামলী পাড়া থেকে বড়পাঙ্গাসী সড়ক আগাছা ও দখলে বিপর্যস্ত চলাচলে চরম ভোগান্তি

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলী পাড়া থেকে শুরু করে বড়পাঙ্গাসী পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ পাকা সড়কটি বর্তমানে দখল ও অব্যবস্থাপনার কারণে চরমভাবে বিপর্যস্ত। কয়েকটি ইউনিয়নরর

দুই দিন পেছাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট: ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে, গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। কিন্তু

নতুন বাংলাদেশ দিবস ৫ আগস্টেই হওয়া উচিত: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: ৫ আগস্টকেই নতুন বাঙলাদেশ দিবস ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক