চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন হেফাজতের নেতাকর্মীরা,হাটহাজারী-রাউজান সড়কে বাসচাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী নেতা নিহতের ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে। এতে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল।

বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে চলা অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজের হাজারো শিক্ষার্থী, চাকরিজীবী ও পথচারীরা।,

সরেজমিন দেখা গেছে, রাঙামাটি ও খাগড়াছড়ির প্রবেশদ্বার হাটহাজারী বাসস্ট্যান্ড, হাটহাজারী বাজার, হাটহাজারী কলেজ গেটসহ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। সম্পূর্ণ অচল হয়ে পড়েছে চট্টগ্রাম-রাঙামাটি এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি যোগাযোগ ব্যবস্থা।,

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী বলেন, মঙ্গলবার (৭ অক্টোবর) হেফাজতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরীকে হাটহাজারী-রাউজান মহাসড়কের শান্তির দ্বীপ এলাকায় একটি বাস পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে হেফাজত নেতা মারা যান।,

তিনি আরও বলেন, ঘটনার পর পর হেফাজত সদস্যরা ঘাতক ড্রাইভার, গাড়ি এবং মরদেহ নিয়ে রাউজান হাইওয়ে থানায় গিয়ে মামলা করতে চাইলে পুলিশ তাদের নিজেদের মতো করে মামলার এজাহার লেখার প্রস্তাব দেয়। এতে হেফাজত নেতারা রাজি না হয়ে মামলার এজাহারে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করতে বলেন। এতে পুলিশ অস্বীকৃতি জানিয়ে মামলা নেয়নি। যার প্রতিবাদে আজ সকাল থেকেই হাটহাজারী উপজেলায় হেফাজতের অবরোধ চলছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, হেফাজতের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তরুণ প্রজন্মই সব বৈষম্য দূর করে পরিবর্তন আনতে পারে: মির্জা ফখরুল

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মই পারে সব বৈষম্য দূর করে সকল স্তরে দেশের বৈপ্লবিক পরিবর্তন আনতে। সমাজের সব অসংগতি

ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে। রোববার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের

৪০ হাজার কোটি টাকার যুদ্ধাস্ত্র ইসরায়েলের কাছে কিনেছে ভারত!

অনলাইন ডেস্ক: পাক-ভারত যুদ্ধে আলোচনায় ফিলিস্তিনের গাজায় অসহায় নিরীহ মুসলমানদের ওপর গণহত্যা চালানো ইহুদি রাষ্ট্র ইসরায়েল। সম্প্রতি ভারত, পাকিস্তানে হামলা চালাতে ব্যবহার করেছে ইসরায়েলের তৈরি মনুষ্যবিহীন

প্রধান উপদেষ্টার সঙ্গে দুই থাই মন্ত্রী সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তা বিষয়ক মন্ত্রী (এমএসডিএইচএস) বরাওয়ুত সিলপা-আর্চা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়

ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন: ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আর কখনো যেন কোনো সরকার ইচ্ছামতো ইন্টারনেট বন্ধ করতে না পারে, সে লক্ষ্যে টেলিযোগাযোগ আইনে স্থায়ী নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে সরকার। শুক্রবার রাজধানীর হোটেল

চাকরি ফিরে পাচ্ছেন আপিল ট্রাইব্যুনালে বিজয়ী ১৫২২ পুলিশ সদস্য

ঠিকানা টিভি ডট প্রেস: আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মধ্যে যারা আপিল ট্রাইব্যুনালে বিজয়ী হয়েছেন, তাদের পুনর্বহালে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার