চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নয়তলা ভবনটির ভেতরে আগুনের সূত্রপাত হয়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৬টি স্টেশনের মোট ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভবনটিতে তখন প্রায় পাঁচ শতাধিক শ্রমিক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দীন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নেভানোর পর তদন্ত শুরু করবে বলে জানা গেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একটা সুষ্ঠু ও অবাধ

সংসদ নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেছেন। ভাষণে

টাঙ্গাইলে ‘সোনালিয়া-করটিয়া’ রেলস্টেশন উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া নামক স্থানে ‘সোনালিয়া করটিয়া’ নামক রেলস্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন

ট্রাম্পের নেতৃত্বে গাজায় ‘বোর্ড অব পিস’, নেই ফিলিস্তিনের সদস্য

আন্তর্জাতিক ডেস্ক: গাজার অস্থায়ী শাসনব্যবস্থা পরিচালনায় ‘বোর্ড অব পিস’-এর সদস্যদের নাম ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে নির্বাহী সদস্যের তালিকায় নেই ফিলিস্তিনের কোনো প্রতিনিধি। গতকাল শুক্রবার

রাজধানীর বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার: রাজধানীর বাড্ডা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক নেতা খুন হয়েছেন। নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক। রোববার রাত সোয়া ১০টার

রায়গঞ্জে কার্পজাতীয় মাছ চাষে সফল চাষীরা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পিকেএসএফ এর অর্থায়নে ও মানবমুক্তি সংস্থার বাস্তবায়নে কার্পজাতীয় মাছ চাষে নতুন প্রযুক্তি ব্যবহার সফলতা পেয়েছেন চাষীরা। এই পদ্বতিতে ৪০০ থেকে