চট্টগ্রামে ১২ লিটার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রাম উত্তর প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১২ লিটার বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) গভীর রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার পূর্ব হিঙ্গুলী এলাকার অলংকার রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল কাইয়ুম (২৬)। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের চম্পকনগর এলাকার মৃত হাফেজ আহমদের ছেলে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে কাইয়ুমকে আটক করে। তার হাতে থাকা দুটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ১৬টি বিদেশি কাঁচের বোতলে ১২ লিটার মদ উদ্ধার করা হয়, যার মধ্যে ১২টি ভদকা ও ৪টি হুইস্কি ছিল।

রবিবার (২৭ জুলাই) তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি আব্দুল হালিম।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে সুখবর দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: ভারত-পাকিস্তান ও ইরান-ইসরাইল যুদ্ধের ইতি ঘটিয়ে এবার যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইল ও হামাসের মধ্যকার সংঘাত নিরসনের সুখবর দিলেন ট্রাম্প। মাত্র এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে

যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১০

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে নববর্ষ উদযাপনের সময় ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও ৩০ জন আহত

রাষ্ট্রপতির তিন কারণে ভাষণ বর্জন: জামায়াত আমির শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতির ভাষণ বর্জনের সিদ্ধান্তের পেছনে তিনটি কারণ রয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ)

সলঙ্গায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকালে থানার নলকা

মুরাদনগরে শ্রেণিকক্ষে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার মুরাদনগরে শ্রেণিকক্ষে পাঠদানকালে বিদেশি ছুরি প্রদর্শনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। পরে এ ঘটনার জেরে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪