চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ঘটনাটি ঘটে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই একদল ছাত্র-জনতা বাসভবনের দিকে মিছিল করে। নিরাপত্তারক্ষীরা বাধা দিলেও তারা বাসভবনের সামনে অবস্থান নিয়ে ইট-পাথর নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ব্যবহার করে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ১২ জনকে গ্রেপ্তার করে।,

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসভবনের সামনে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান, ‘এটি কোনো সংগঠিত হামলা ছিল না। হঠাৎ করে বস্তি এলাকা থেকে ৪০–৫০ জন এসে ইট-পাথর নিক্ষেপ করে। কয়েকটি পাথর গেটের ভেতরে পড়েছিল। তখন পুলিশ দ্রুত অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

হাসিব আজিজ আরও বলেন, পুলিশের দ্রুত ও পেশাদার ভূমিকার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভারতীয় সহকারী হাইকমিশনার পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন বলে জানান তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সৌদিতে ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি সরকার গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। দেশটির সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব

বেলকুচিতে জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের মাঝে চেক বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই-২০২৪ গণ-অভ্যুত্থানে আহত গ ক্যাটাগির যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ১৩ মে) বিকালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হতে প্রেরিত

বিশ্ব মালালা দিবস আজ: নারী শিক্ষার প্রতীক সাহসিনী মালালা

অনলাইন ডেস্ক: আজ ১২ জুলাই, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব মালালা দিবস’। নারী শিক্ষা ও মানবাধিকার রক্ষায় লড়াই করে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন পাকিস্তানি সাহসী কিশোরী মালালা

বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রবিবার (১১ জানুয়ারি) বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে একটি দোয়া মাহফিলে অংশ নেবেন। বিকেল ২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জের কালিয়া

আলমডাঙ্গায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালুবোঝাই ট্রাকের চাপায় আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লালব্রিজ এলাকায়

উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৯

অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত