চট্টগ্রামে বসতবাড়িতে ভয়াবহ আগুন, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বলুয়ারদিঘীর পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির একটি কাঁচা বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২ জনের মৃত্যু হয়েছে এবং তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি)। ভোর ৬টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও লামাবাজার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে হতাহতের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, পাঁচ কক্ষ বিশিষ্ট কাঁচা বাড়িটিতে আগুনের কারণে পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান।

আগুনে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে- বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এদিকে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি জানায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে । সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচি পৌরসভায় ভিজিএফ চাল বিতরণে ২ কেজি করে কম দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি কার্ডধারী ১০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও অনেক ভুক্তভোগীকে মাত্র

রায়গঞ্জে নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বারবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে, নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায়

কৃষকের জমির ফসল কেটে নিলেন কৃষকলীগ সভাপতি 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নিরিহ কৃষকের জমির ফসল জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান (মতি মেম্বার) এর

এনায়েতপুরে ভারতীয় ব্র্যান্ডের সুতাসহ আটক ২

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে বিক্রি নিষিদ্ধ ভারতীয় ব্র্যান্ডের ১১০ পাউন্ডসুতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ)। দুপুর এনায়েতপুর কেজির মোড় এলাকা থেকে স্থানীয়

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

নিজস্ব প্রতিবেদক: দেশে ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিহতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনজন রাজধানীর বংশালে ভবনের রেলিং ধসে নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু

এফডিআই প্রবাহ কমেছে ২৯%, মূলধনি যন্ত্র আমদানি হ্রাস ২৬%

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই–এপ্রিল) দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) নিট প্রবাহ কমেছে প্রায় ২৯ শতাংশ। একই সময়ে মূলধনি যন্ত্র আমদানিও