চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় বাংলাদেশ মিলিটারি গেট সংলগ্ন স্থানে চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগিতে আগুন ধরে যায়। আগুন লাগার পরপরই যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন লাগার পর থেকে বগিগুলোতে ধোঁয়া ও আগুন জ্বলতে দেখা গেছে।

কুমিরা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা আহসান আলী জানিয়েছেন, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চালকলের বরাদ্দ নেয়ার পাঁয়তারা—উদ্বেগে ব্যবসায়ীরা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় লাইসেন্স নবায়ন ছাড়াই কয়েকটি চালকল মালিকের সরকারি ধান–চাল বরাদ্দ নেওয়ার পাঁয়তারা চলছে—এমন অভিযোগে স্থানীয় ব্যবসায়ী ও বৈধ লাইসেন্সধারী মিল

পিএসজির বিজয় উদযাপনে সহিংসতা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো ইউরোপের ক্লাব সেরার স্বীকৃতি পেয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা জেতে ক্লাবটি। স্বাভাবিকভাবেই

বেলকুচির রাজাপুর কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন বনি আমিন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর কলেজের গভর্নিং বডির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন,

এনসিপি’র বহিষ্কৃত নেতা মাহিনের বাড়ি থেকে টাকা উদ্ধার গুজব, দাবী স্থানীয় প্রতিনিধিদের

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি’র সাবেক যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে  বহিষ্কার করা হয়েছে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে

সিএনজি স্ট্যান্ডে চাঁদা তুলতে গিয়ে গণধোলাইয়ের শিকার বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট: ‎লক্ষ্মীপুরের রায়পুরে অফিস খরচের নামে চাঁদা আদায়ের অভিযোগে বিএনপির এক নেতাকে গণধোলাই দিয়েছেন সিএনজি চালক ও স্থানীয়রা। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে থানার পাশে

জামায়াতের কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতের একটি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত