চট্টগ্রামে কেএনএফের ২০ হাজার পিস ইউনিফর্ম জব্দ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বায়েজিদ এলাকার একটি তৈরি পোশাক শিল্প কারখানা থেকে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠন কেএনএফের ২০ হাজার ৩০০ পিচ ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ।

রোববার সকালে ঘটনাটি জানাজানি হলেও পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। ঘটনার সঙ্গে জড়িত গার্মেন্টস মালিক সায়েদুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৭ মে রাতে রিংভো অ্যাপারেলস নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ইউনিফর্মগুলো জব্দ করা হয়। জাতীয় নিরাপত্তা জড়িত থাকায় বিষয়টি এতদিন গোপন রেখে তদন্ত করেছে পুলিশ। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গার্মেন্টস মালিক সায়েদুল ইসলাম ছাড়াও গোলাম আজম ও নিয়াজ হায়দার নামের আরো দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মার্চ মাসে গোলাম আজম আর নিয়াজই মূলত মংহ্লাসিং মারমা নামের এক কেএনএফ নেতার কাছ থেকে দু’কোটি টাকার চুক্তিতে পোশাকগুলো তৈরির অর্ডার নিয়ে এসেছিল। মংহ্লাসিং মারমা সেনাবাহিনীর পোশাক সাদৃশ্য কাপড় তাদেরকে সরবরাহ করেছিল। চলতি মাসের শেষ সপ্তাহে পোশাকগুলো ডেলিভারি হওয়ার কথা ছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে তার আগেই পোশাকগুলো আইনশৃঙ্খলা বাহিনী জব্দ করে।

এই ঘটনায় গত ১৮ মে নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন চারজনকে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করেন। সূত্র জানায়, নিরাপত্তা বাহিনীর অব্যাহত অভিযানে গেল বছরের শেষ সময় থেকেই কেএনএফ কোনঠাসা হয়ে দুর্বল হয়ে পড়েছে, এমন দাবি করে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু হঠাৎ করে বিপুল পরিমাণ ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় চিন্তার ভাঁজ ফেলেছে পাহাড়ের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যদের কপালে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বদলি-শোকজের মুখে আজ পরীক্ষায় ফিরছেন প্রাথমিক শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: প্রতি-পদক্ষেপে ‘গণবদলি’ ও ‘গণশোকজের’ চাপে অবরুদ্ধ আন্দোলন। অবশেষে শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চলমান বার্ষিক পরীক্ষায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

সংসদ নির্বাচন হতে পারে ১২ ফেব্রুয়ারি গাজী শাহনেওয়াজ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত মঙ্গলবার এ রোডম্যাপ অনুমোদন দেয় কমিশন। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসির

নিবন্ধন ফিরে পেল জামায়াত

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। রবিবার দলটির পক্ষে করা আপিল গ্রহণ করে

আটকে পড়া ৮ হাজার কর্মী প্রথম ধাপে মাল‌য়ে‌শিয়া যাবেন: লুৎফে সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেছেন, ‘প্রথম ধা‌পে মাল‌য়ে‌শিয়া যাবেন আট‌কে পড়া ৮ হাজার কর্মী। কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো

গণমাধ্যমের গতিমুখ হবে তরুণদের পক্ষে

রাজনীতির দৃষ্টিকাড়া আদর্শের বয়ান আর বড় বড় রাজনীতিকদের নিয়ে ফ্যান্টাসি চর্চার বদলে তরুণদের স্বপ্নের দিকে ফিরতে হবে গণমাধ্যমকে। নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা বুঝে উঠতে হবে। তাদের

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বিরু মোল্লা (৪৮) নামের এক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর)