চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান; সংঘর্ষ, গুলিবিদ্ধ এক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান ও ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ ও শর্টগান দিয়ে গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় জিইসি কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, কনসার্ট চলাকালীন ক্ষমতাচ্যুত ম্বৈরাচার শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ায় এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তবে পুলিশ বলছে, স্লোগান দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কনসার্টে যাওয়া উচ্ছৃঙ্খল কয়েকজন যুবক ভাঙচুর করায় পুলিশ অ্যাকশনে গেছে।

গুলিবিদ্ধদের মধ্যে একজনের নাম মো. শরিফ (২৩)। তিনি খুলশি থানার ডেবারপাড় এলাকার শফিকুর রহমানের ছেলে। আহত বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।,

কনসার্টে থাকা প্রত্যক্ষদর্শীর একজন জানান, কনসার্ট শুরুর পর সন্ধ্যায় ব্যান্ডদল আর্টসেল মঞ্চে ওঠেন গান গাইতে। তারা দুইটি গান পরিবেশনের পর আরও গান গাইতে অপারগতা জানায়। এশার আজান হওয়ার কিছুক্ষণ আগে কনসার্টের সামনে থাকা কয়েকজন যুবক ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় কনসার্টে উপস্থিত স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে জিইসি কনভেনশনে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে খুলশি থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।,

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে বলেন, হোন্ডা আয়োজিত একটি অনুষ্ঠান ছিল জিইসি কনভেনশন হলে। ওই অনুষ্ঠানের একটি অংশ ছিল কনসার্ট। আয়োজকরা কনসার্টের অনুমতি নেননি। একপর্যায়ে সেখানে উচ্ছৃঙ্খল কিছু যুবক ও তরুণ ভাঙচুর চালায়। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে লাঠিচার্জ করে এবং ৮ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের গুলিতে কেউ আহত হয়েছে কি-না- সেটি আমার জানা নেই। ওসি আমাকে সেটি জানায়নি। দুই ধরনের শর্টগানের গুলি রয়েছে। একটিতে আঘাতের পরিমাণ বেশি হয় এবং অপরটিতে কম। পুলিশ এখন বেশি বিপজ্জনক গুলিটি ব্যবহার করে না। এখানে যে গুলি ছোড়া হয়েছে শর্টগান দিয়ে সেগুলো কম বিপজ্জনক। আর ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানিয়েছেন, জিইসি মোড় এলাকায় শরিফ নামে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে মেডিকেলে আনা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাকে ২ নম্বর ওয়ার্ডে পাঠিয়েছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজধানীতে জামায়াতসহ সাত দলের বিক্ষোভ আজ

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। তিন দিনের

এবার গাজায় সেনা পাঠাচ্ছে ৩ মুসলিম দেশ

অনলাইন ডেস্ক: দীর্ঘ দুই বছর ইসরায়েলি আগ্রাসনের পর ফিলিস্তিনের গাজায় শাসক দল হামাসের সঙ্গে দখলদার বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের রায়

পাবনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের মারামারি, মোটরসাইকেল ভাঙচুর

পাবনা প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‍্যালিতে অংশ নিয়ে মারামারিতে জড়িয়েছেন পাবনা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল

দেশে ৩৪ শতাংশ মৃত্যুর কারণ হৃদরোগ

ঠিকানা ডেস্ক: আজ বিশ্ব হার্ট দিবস। এ বছরের প্রতিপাদ্য- ‘ডোন্ট মিস এ বিট’। সচেতনতা বাড়াতে বিভিন্ন সংস্থা আজও র‌্যালি, আলোচনা ও সেমিনারের আয়োজন করছে। বিশেষজ্ঞরা বলছেন,

টপসয়েল কর্তন ও নদীর পাড় ধ্বংসের বিরুদ্ধে রায়গঞ্জে ৬ ঘণ্টার অভিযান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় টপসয়েল কর্তন ও নদীর পাড় বিনষ্ট করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে টানা ছয় ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।