চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাঁশখালীর সাইফুল ইসলাম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম। জুলাই/২০২৫ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে তাঁকে এ সম্মাননা প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

জুলাই মাসে তাঁর নেতৃত্বে বাঁশখালী থানা ৩২টি মামলা ও ১৮২টি অভিযোগ নিষ্পত্তি, ১৯৪টি ওয়ারেন্ট বাস্তবায়ন, ২৮ আসামি গ্রেফতার এবং ৪১ হাজার ইয়াবা, মদ ও মোবাইল জব্দসহ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। এছাড়া এক অপহৃত ভিকটিম উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষায়ও বিশেষ ভূমিকা রাখে।

একই অনুষ্ঠানে এসআই জামাল হোসেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এবং এসআই রুবেল চন্দ্র সিংহ শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার নির্বাচিত হন।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি সাইফুল ইসলাম বলেন—”এ সম্মান শুধু আমার নয়, পুরো বাঁশখালী থানার পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়ায় আমি পুলিশ সুপার মহোদয়ের কাছে কৃতজ্ঞ। একইসঙ্গে বাঁশখালীর সাধারণ জনগণকেও ধন্যবাদ জানাই, যারা সবসময় আমাদের পাশে থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে যাচ্ছেন। ভবিষ্যতেও দায়িত্ব পালনে আমরা আরও আন্তরিকভাবে কাজ করব।”

উল্লেখ্য, গত মে মাসেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে ঢাকায় সেনা হেফাজতে নেয়া হয়েছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত

ধানের শীষে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে বিএনপি সমর্থককে কোপাল দলীয় কর্মীরাই

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদরের মিয়াকুন্ডু গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে ঠান্ডু মন্ডল (৫৬) নামে এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

হজের ভিসা দেয়া শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের হজ মৌসুমের (১৪৪৭ হিজরি) জন্য আজ (রোববার) থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় চলতি বছরের হজ

চৌদ্দগ্রামে কোটি টাকার সরকারি খাল দখল করে মার্কেট নির্মাণ, অভিযুক্ত কৃষকলীগ নেতা

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের পাতড্ডা বাজারে সরকারি খালের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আবদুল হাই কানুর

নির্যাতনের শিকার নারীকে দেখতে সোমবার হাতিয়ায় যাচ্ছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: শাপলা কলিতে ভোট দেওয়ায় যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করা নারীকে দেখতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) নোয়াখালী যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার

ওসমান হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল : ফারুকী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আগে বহুবার ভারতীয় নম্বর থেকে ফোনে হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছেন