চট্টগ্রামের ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১0 মে) সন্ধ্যায় নগরীর বহদ্দারহাট বারইপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ারউদ্দিন।

গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এসআই আনোয়ার হোসেন।

তিনি জানান, জোড়া খুনের মামলায় তামান্না এজাহারভুক্ত দুই নম্বর আসামি। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, তামান্না দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। কখনও ছদ্মবেশে বাসা বদল করে, কখনও পরিচয় গোপন করে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে নিজেকে আড়াল করে রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্টরা আশা করছেন, তার কাছ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

উল্লেখ্য, চট্টগ্রামের চকবাজার চন্দনপুরা এলাকায় গত ৩০ মার্চ ভোর রাতে ধাওয়া করে প্রাইভেটকার থামিয়ে দুই জনকে গুলি চালিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের তিন দিন পর ১ এপ্রিল সন্ধ্যায় সাতজনের নাম দিয়ে নগরীর বাকলিয়া থানায় মামলা করেন নিহত বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম।

তিনি অভিযোগ করেন, কারাগারে থাকা ‘শীর্ষ সন্ত্রাসী’ ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর পরিকল্পনায় খুনের ওই ঘটনা ঘটে।

মামলায় সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার পাশাপাশি মো. হাসান, মোবারক হোসেন ইমন, রায়হান ও বোরহানসহ সাত জনকে আসামি করা হয়।,

ঢাকা থেকে গত ১৫ মার্চ ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের পরদিন তার স্ত্রী তামান্নার প্রতিক্রিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সেই ভিডিওতে তিনি ‘কাড়ি কাড়ি’ টাকা খরচ করে সাজ্জাদকে জামিনে বের করে আনার কথা বলেছেন। পাশাপাশি তার বিরোধী পক্ষকে হুমকি দিয়ে বলেছেন ‘এখন তোমাদের পলাতক থাকার পালা।’

এরপর ৮ এপ্রিল হত্যা মামলায় রিমান্ডে থাকা ছোট সাজ্জাদকে সঙ্গে নিয়ে রাউজান ও বায়েজিদ বোস্তামী এলাকায় মাইকিং করে পুলিশ।

তাকে রাস্তায় ঘুরিয়ে ‘সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির বিরুদ্ধে’ হুঁশিয়ারি করে পুলিশের এ মাইকিংয়ের ঘটনায় চটেন তার স্ত্রী তামান্না।

এ ঘটনার পরদিন নিজের ফেইসবুক পেইজ থেকে একটি ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে তামান্নার অভিযোগ, তার স্বামী সাজ্জাদকে রশি বেঁধে রাস্তায় ঘোরানো ‘অপমানজনক’ এবং তাতে ‘মানবাধিকার লঙ্ঘন হয়েছে’।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লতিফ সিদ্দিকীর নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা 

জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী

সালিশী বৈঠকে পক্ষপাতিত্বের জেরে টাঙ্গাইলে তিন গ্রামের সংঘর্ষ ১৫ আহত, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়ায় সালিশী বৈঠকে পক্ষপাতিত্বের জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন বিএনপির

সংঘাত চতুর্থ দিনে, শঙ্কায় বাড়ছে তেলের দাম

অনলাইন ডেস্ক: ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র ও গভীর হয়েছে। আজ সোমবার চতুর্থ দিনে গড়িয়ে সংঘাত। এই পরিস্থিতিতে বিশ্বব্যাপী সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায়

উল্লাপাড়ায় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

জুয়েল রানা: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছে জেলা কমিটি। বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৫) সংগঠনটির

হবিগঞ্জে পুলিশের হাতকড়া পরা অবস্থায় ৯ মার্ডার মামলার আসামি পলায়ন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে

সিরাজগঞ্জে ভোক্তার সচেতনতা বাড়াতে প্রচারে নেমেছে ক্যাব

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ পৌর এলাকায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে জনসচেতনতা সৃষ্টি ও ভোক্তার অধিকার নিশ্চিতে প্রচারনামূলক কার্যক্রম শুরু করা হয়েছে।