চকরিয়ায় পৌরশহরের রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কক্সবাজার প্রতিনিধি: চকরিয়ায় পৌরশহরে বিভিন্ন নামি-দামি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ জুলাই) বিকালে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব।

এসময় ভ্রাম্যমান আদালত বেশকিছু নামি-দামি রেস্টুরেন্টে অভিযানে গেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ নানা ধরণের অনিয়ম দেখতে পায়। তাছাড়া তৈরির ওই খাবার ভোক্তা সাধারনের কাছে বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট রেস্টুরেন্ট মালিকদের ১৯ হাজার টাকা ও সরকারি লাইসেন্স বিহীন স্ট্যাম্প বিক্রির অভিযোগে এক দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার ও চকরিয়া উপজেলা ভূমি অফিসের নাজির মনির উদ্দিন আহমদ।

তিনি বলেন, চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা সোসাইটি এলাকার বেশকটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে ভোক্তা সাধারণের কাছে বিক্রির অভিযোগ উঠে। বিষয়টি নিশ্চিত হয়ে সোমবার বিকালে উপজেলা প্রশাসনের

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী পরিদর্শক আরিফুল ইসলাম ও চকরিয়া থানা পুলিশের একটি টিমকে সাথে নিয়ে উল্লেখিত রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন। এসময় আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে অভিযুক্ত রেস্টুরেন্ট মালিকদের ১৯ হাজার টাকা এবং একটি লাইব্রেরিতে সরকারি লাইসেন্স ছাড়া স্ট্যাম্প বিক্রির অভিযোগে পাঁচ হাজার টাকাসহ মোট ২৪ হাজার টাকা জরিমানা করেন।

চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, অভিযানকালে অর্থদন্ডের পাশাপাশি অভিযুক্ত রেস্টুরেন্ট গুলোকে যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার তৈরি ও বিপননের ব্যবস্থা নিশ্চিতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি জনস্বার্থ বিবেচনায় নিয়ে আগামীতে এসব হোটেল রেস্তোরাঁয় আদালতের অভিযান ও জেল-জরিমানা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে হাতাহাতি, আহত ৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনটে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জের ধরে বরপক্ষের হামলায় কনেপক্ষের ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)’ বেলা তিনটার দিকে

বাঁশখালীতে এন.এস.এন গ্রুপের কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে এন.এস.এন গ্রুপের উদ্যোগে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা’২৫ এর পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

মালয়েশিয়ায় আনোয়ারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, শতবর্ষী মাহাথিরের অংশগ্রহণ

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে শনিবার (২৬ জুলাই) ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ ও প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে

দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টান দেবো: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দুর্নীতির পাতা

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আদালত চত্বরে কিল-ঘুষি-লাথি

ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার

যমুনা সেতু পশ্চিম থানাধীন এলাকা থেকে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ আটক ১, ট্রাক জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতু টোল প্লাজা এলাকায় ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ মো.