চকরিয়ায় কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল হোতা গ্রেফতার

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় পুলিশ কনস্টেবলের স্ত্রীর উপর সংঘটিত ধর্ষণ ও চুরির ঘটনায় অভিযুক্ত আবুল কালাম ওরফে পারভেজ (৫০) নামে একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে চকরিয়া থানা পুলিশ পারভেজকে গ্রেফতার করে। শুরুতে চুরি মামলায় তাকে গ্রেফতার দেখানো হলেও মোবাইল কললিস্ট বিশ্লেষণ ও ভিকটিমের বর্ণনার ভিত্তিতে ধর্ষক হিসেবে চিহ্নিত করা হয় তাকে। পরে ধর্ষণ মামলায়ও গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

আবুল কালাম চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মগবাজার খামার পাড়ার বাসিন্দা মেহের আলীর ছেলে। বর্তমানে লামার ইয়াংছা ও চকরিয়ার সবুজবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতো। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও পুলিশের ওপর হামলার একাধিক মামলা রয়েছে। এসব মামলা থেকে বাঁচতে সে বিভিন্ন এলাকায় বাসা পরিবর্তন ও একাধিক বিয়ে করে আত্মগোপনে থাকতো।

জানা গেছে, ১৫ জুলাই রাত ৩টার দিকে মুখোশধারী একজন ব্যক্তি চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি বাসার জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজার হুক খুলে ভেতরে ঢোকে। পরে ছুরির ভয় দেখিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ করে এবং নগদ টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় ভিকটিম তার দুই সন্তান নিয়ে বাসায় ছিলেন; স্বামী কর্মস্থলে কক্সবাজারে অবস্থান করছিলেন।

এ ঘটনায় ভিকটিমের স্বামী চকরিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে সনাক্ত ও গ্রেফতার করে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম  

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আলম। বুধবার মন্ত্রিপরিষদ

রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা-ভাঙচুর: কাস্টোডিয়ানের শাস্তির দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী এক দম্পতির ওপর কর্মচারীদের হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ শেষে উত্তেজিত

প্রবীর মিত্রের দাফন নিয়ে যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: নবাবখ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার (৫ জানুয়ারি)। রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সনাতন

নিজ পরিবারের ওপর ‘চাপ সৃষ্টি’ ও ‘হামলার পাঁয়তারা‘ নিয়ে যা লিখলেন পিনাকী

ঠিকানা টিভি ডট প্রেস: নিজ পরিবারের ওপর ‘চাপ সৃষ্টি’ ও ‘হামলার পাঁয়তারা‘ নিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। আজ

ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী নিয়ে জামায়াতের বিবৃতি

ডেস্ক রিপোর্ট: ঈদুল ফিতর উপলক্ষে সরকারি তত্ত্বাবধানে ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী ও বিভিন্ন প্রতীক বহনের ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২ এপ্রিল),

টাঙ্গাইলে অটিজম শিশুদের ক্রীড়া উৎসবের পুরষ্কার বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যর উৎসব উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে টাঙ্গাইলে অটিজম শিশুদের ক্রীড়া উৎসব ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত