ঘুষের টাকার জন্য মেলেনি শিকলে বাঁধা প্রতিবন্ধী শিশু নাহিদের 

সিরাজগঞ্জ প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামে ৫ বছর হলো মানুষিক ভারসাম্যহীন নাহিদ হোসেন (০৯), নামে এক শিশুকে শিকলে বেঁধে রেখেছে তার বাবা-মা।

জানা যায়,২০১৬ সালে দিনমজুর রুহুল আমীন ও সীমা খাতুন দম্পতির ঘরে জন্মগ্রহণ করে শিশু নাহিদ। সুস্থভাবে জন্মগ্রহণ করলেও ৪ বছর বয়সে মানুষিক সমস্যা দেখা যায়। অনেক চিকিৎসার পর সুস্থ হয়নি, পরে ডাক্তারের কাছে জানতে পারে তাদের সন্তান বুদ্ধি প্রতিবন্ধী। স্কুলের বারান্দায় যাওয়ার আগেই বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা নিতে সময় কেটে গেছে শিশুটির। সন্তানের চিকিৎসায় দিনমজুর রুহুল আমীনের টাকাপয়সা শেষ হলেও সুস্থ হয়নি তার সন্তান।

বুদ্ধি প্রতিবন্ধী শিশু নাহিদ হোসেনের যাবতীয় কাজ তার মা সীমা খাতুন করে থাকেন। ছেলের খাওয়ানো থেকে শুরু করে পরিষ্কার-পরিচ্ছন্নতা সবকিছু তাকে করতে হয়। তিনি চোখ বুজলে ছেলের কী হবে, তা ভেবে চোখের পানি ফেলেন তার মা। ইচ্ছে ছিলো তাদের সন্তান অন্যান্য শিশুদের মতোই স্কুলে যাবে, লেখাপড়া করবে, কিন্তু তাদের স্বপ্ন পূরণ হয়নি। শিশু নাহিদের চিকিৎসা করতে নিঃস্ব হয়েছে পরিবারটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশু নাহিদের বাম পায়ে ‘লোহার শিকলে বাঁধা রয়েছে, পাশেই কাঠের ব্রেঞ্চের সাথে তালাবদ্ধ করা শিকল। শিশুটি শিকল থেকে মুক্তি পেতে ছটফট করছে, পাশেই অন্যান্য শিশুরা খেলছে, কিন্তু তাকে শিকলে বাঁধা থেকে মুক্তি দিচ্ছে না তার বাবা-মা। পরিবারটির দাবি ছেলে দুষ্টুমি করায় তাকে শিকলে বাঁধা হয়েছে।”

২০২০ সাল থেকে এখন পর্যন্ত শিকলে বাঁধা রয়েছে বলেন জানান নাহিদের বাবা রুহুল আমীন। তিনি বলেন, তার ছেলে সুস্থভাবে জন্মগ্রহণ করলেও পরবর্তী ডাক্তারের মাধ্যমে জানতে পারেন তার সন্তান বুদ্ধি প্রতিবন্ধী। দুষ্টমি করায় তার ছেলেকে শিকলে বেঁধে রেখেছেন। সন্তানের চিকিৎসার জন্য তিনি অনেক টাকা খরচ করেছেন। ডাক্তার তার শিশু সন্তান কে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিহ্নিত করার পর তিনি উল্লাপাড়া উপজেলা সমাজসেবা অফিসে ভাতা কার্ডের জন্য আবেদন করেন। শিশু নাহিদের বাবার অভিযোগ ভাতা কার্ডের জন্য ৩ বছর হলো উপজেলা সমাজসেবা অফিসে তিনি ঘুরছেন, ঘুষ না দেওয়ায় ছেলের প্রতিবন্ধী ভাতা কার্ড পাচ্ছেন না।

সড়াতৈল গ্রামের রফিকুল ইসলাম জানান, শিশু নাহিদের বাবা অনেক টাকাপয়সা খরচ করেছে তার চিকিৎসার জন্য। কিন্তু সুস্থ হয়নি। শিশু নাহিদের ভাতা কার্ডের জন্য তার বাবা অনেক দিন হলো ঘুরছে, সমাজসেবা অফিসের এক কর্মচারিকে ঘুষ না দেওয়ায় ভাতা কার্ড দেওয়া হয়নি তাকে।

তবে বিষয়টি নিয়ে উল্লাপাড়া সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাটি জানেন না। কেউ যদি ঘুষ চেয়ে থাকেন তিনি ব্যবস্থা নিবেন। এছাড়া তিনি আরো জানান, শতভাগ প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হচ্ছে। শিশু নাহিদকে দ্রুত সম্ভব প্রতিবন্ধী ভাতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হামলার জেরে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রেলস্টেশন বন্ধ

অনলাইন ডেস্ক: ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরাইল। আজ শুক্রবারও ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র কেঁপে ওঠে দেশটির দক্ষিণাঞ্চলের বেরশেবাসহ বিভিন্ন এলাকা। হামলার জেরে বেরশেবায়

হাসিনার পতনের পরও রাজেশ ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর স্টেশন চীফ হিসেবে কাজ করছেন

ডেস্ক রিপোর্ট: অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো ৫ আগষ্ট ২০২৪ স্বৈরাচার হাসিনা সরকার পতনের পরও রাজেশ কুমার অগ্নিহোত্রী ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র’ এর স্টেশন চীফ

বেলকুচিতে বাক প্রতিবন্ধীর জায়গার দখল প্রতিবাদে সংবাদ সম্মেলন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে মনিরুল ইসলাম নামে এক বাক প্রতিবন্ধীর জায়গা দখল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০

বাঁশখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ-প্লাস) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ জুলাই)

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা, মাঝপথে ফিরে গেল ঢাকাগামী দুই বিমান

অনলাইন ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে আকাশপথ অনেকটাই অনিরাপদ অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশগামী দুইটি ফ্লাইট ঢাকায় না এসে মাঝ আকাশ থেকে ফিরে গেছে।

মাভাবিপ্রবিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের ১৯ নেতা-কর্মী বহিষ্কার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৯ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এদের