‘ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি’

ঠিকানা টিভি ডট প্রেস: বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) শরিফুল হক ডালিমের (বীর উত্তম) দেওয়া সাক্ষাৎকারের পর নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে যাকে মেজর ডালিম বলে মন্তব্যের তীর ছুড়ে দিয়েছেন, এবার সেই মিনহাজুল আরেফিন সিদ্দিক নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তার অবস্থান জানান।

রবিবার (০৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এক লাইভ টকশোতে কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) শরিফুল হক ডালিম (বীর উত্তম)। দুই ঘণ্টার সেই লাইভ টকশোর আয়োজক ও সঞ্চালক ছিলেন, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। টকশোতে মেজর ডালিম ৫০ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত থাকার কারণে দীর্ঘদিন আড়ালে ছিলেন। মেজর ডালিমের এই সাক্ষাৎকারের পর বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনায় এই মেজর ডালিম ইস্যু।

মিনহাজুল আরেফিন সিদ্দিক তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি, রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি।’ তিনি আরও লেখেন, ‘আর এরপরই বট বাহিনী ঝাঁপাইয়া পড়েছে আমার প্রোফাইলে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন। যদিও উপদেষ্টা মেজর ডালিম ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কোনো প্রশ্নেরই উত্তর দেননি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জামায়াতের  ৩৬ জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫আগস্ট) বিকালে পৌর এলাকায় শেরনগর

জুলাই আহতদের স্মরণে সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পে দোয়া ও ইফতার মাহফিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সরকারী কলেজে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া অধীন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন জুলাই ২৪ এর জেলার

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজা ও পিকআপসহ ৩ মাদক কারবারি আটক  

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ৪৩ কেজি গাঁজা, একটি পিকআপসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে

ট্রাইব্যুনালে আনা হচ্ছে ১৩ সেনা কর্মকর্তাদের, র‍্যাব-বিজিবির কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনের পৃথক দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। এরই মধ্যে নিরাপত্তা জোরদার

সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী মজলুমর জননেতা এটিএম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তি এবং জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরতের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া