ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত: দুই মন্ত্রীসহ আটজনের মৃত্যু

অনলাইন ডেস্ক: আফ্রিকার দেশ ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ সব আরোহী নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চলীয় আশান্তি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জন মাহামার চিফ অব স্টাফ জুলিয়াস ডেব্রাহ। খবর আলজাজিরার।

সরকার জানিয়েছে, বিমানবাহিনীর ওই হেলিকপ্টারটি রাজধানী আক্রা থেকে স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর ওবুয়াসি শহরের উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে জানা যায়, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং তাতে থাকা পাঁচ যাত্রী ও তিন ক্রুসহ মোট আটজনই নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন ঘানার প্রতিরক্ষা মন্ত্রী ড. এডওয়ার্ড ওমানে বোআমাহ, পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ, জাতীয় নিরাপত্তা বিভাগের উপ-সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা এবং ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের সহ-সভাপতি স্যামুয়েল সারপং।

চিফ অব স্টাফ জুলিয়াস ডেব্রাহ এক বিবৃতিতে বলেন, “নিহত সৈনিক ও কর্মকর্তারা জাতির সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। রাষ্ট্র তাদের এই আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।” তিনি জানান, নিহতদের স্মরণে দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং প্রেসিডেন্ট মাহামা এদিনের সব সরকারি কর্মসূচি বাতিল করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোআমাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। পরে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ২০১২-২০১৭ মেয়াদে যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক সময়ে তিনি বুরকিনা ফাসো, মালি ও নাইজারের সঙ্গে ঘানার কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিগগিরই তাঁর লেখা বই “A Peaceful Man in an African Democracy” প্রকাশিত হওয়ার কথা ছিল, যেখানে তিনি প্রয়াত প্রেসিডেন্ট জন আত্তা মিলসের জীবন ও রাজনীতিকে তুলে ধরেছেন।

সরকারি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজালাল বিমানবন্দরে ১২ বছরে ৬ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

নিজস্ব প্রতিবেদক: গত এক দশকে আগুনের ঘটনায় একাধিকবার আলোচনায় এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে এমন ঘটনার পুনরাবৃত্তির পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ১৩ জুন

ঠিকানা ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কূটনৈতিক ও দলীয় সূত্রে এ তথ্য জানা

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মিজানুর রহমান মিনু

রাজশাহী প্রতিনিধি: তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মিজানুর রহমান মিনু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)

১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার নিয়মে বড় পরিবর্তন এনেছিল নির্বাচন কমিশন (ইসি)। এবারই প্রথম সাংবাদিকদের

পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত : নওগাঁয় বিএমএসএফ নেতৃবৃন্দ 

নিজস্ব প্রতিবেদক: নওগাঁ, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫: আর কোন প্রয়োজনে নয়, পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি

বিমান বিধ্বস্তে মাইলস্টোন ছাত্রীর মায়ের মৃত্যু, বাড়িতে শোকের ছায়া 

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী ঝুমঝুমের মা রজনী ইসলামের মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে