ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদীঘি সড়কে গাছ ফেল ফুলমালির চালা এলাকায় শিক্ষা সফরের চার বাসে ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনভর ঘাটাইলের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- আব্দুল আলেকের ছেলে মো. আয়নাল হক (৩৭), মো. মিন্নত আলীর ছেলে মো. ফজলু (৪১), মৃত বছির উদ্দিনের ছেলে আয়নাল হক (৩৭) ও আরফান আলীর ছেলে নাসির (৩৫)। তাদের সবার বাড়ি সাগরদীঘি ও আশপাশের এলাকায়।

পুলিশ সুপার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান নাম। বুধবার দিনভর অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, তিনটি টর্চ লাইট, দুটি স্বর্ণের আংটি, হাতুরি, প্লায়ার্সসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার শেষ রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়ার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয় থেকে চারটি বাস নিয়ে নাটোরে একটি পিকনিক স্পটের দিকে রওনা হয়। প্রায় ২০জন শিক্ষক কর্মচারি ও প্রায় ৪০ জন অভিভাবকসহ ১৮০ জন শিক্ষার্থীদের বহনকৃত বাস গুলো ঘাটাইল-সাগরদীঘি সড়কের ফুলমালির চালা এলাকায় পৌঁছলে সড়কের মাঝে গাছের গুড়ি ফেলে দেশীয় অস্ত্র নিয়ে ১০/১২ জন ডাকাত বাসে উঠে ডাকাতি শুরু করে। ডাকাতরা পেছনরর গাড়ি থেকে তাদের মালামাল লুট করে। তারা দেড় লাখ নগদ টাকা, স্বর্ণ দেড় ভরি ও ১০টি স্মার্টফোন নিয়ে যায়।

এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন (২৫) ও অভিবাক শহিদুল্লাহ তালুকদার (৩৯)। পরে জরুরি পরিষেবা ৯৯৯ ফোন করার পরে পুলিশ গেলে ডাকাতরা পালিয় যায়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ক্ষমতায় গেলে তিন কাজ করার প্রতিজ্ঞা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে তিনটি প্রধান কাজ করা হবে বলে অঙ্গীকার করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায়

ভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা না জানিয়ে ছাগল বেঁধে রাখলেন প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহী জেলার চকধাদাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এক বিতর্কিত কর্মকাণ্ড স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করেছে। অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষক শহীদ

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের

এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। আহতরা হলেন- সদিয়া

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে

জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন