ঘাটাইলে পরকীয়া সন্দেহে পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পরকীয়া সন্দেহে মোবারক হোসেন খান নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী মায়া খাতুন। বুধবার (২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের লোকেরপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তর লোকেরপাড়া গ্রামের নুলু খানের ছেলে মোবারক হোসেন খান ও তার স্ত্রী মায়া দীর্ঘদিন ঢাকায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। সম্প্রতি ঈদ করতে গ্রামের বাড়িতে আসেন তারা। কিছুদিন যাবৎ স্বামীর অন্য কোথাও অনৈতিক সম্পর্ক রয়েছে এমন সন্দেহে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই জেরে রাতে স্বামী-স্ত্রী একসাথে ঘুমানোর পর স্ত্রী মায়া খাতুন ব্লেড দিয়ে স্বামী মোবারক হোসেন খানের লিঙ্গ কেটে দেয়। পরে তাকে মূমুর্ষু অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্ত্রী মায়া জানান, দীর্ঘ ৫ মাস যাবৎ সে অন্য নারীর সাথে যোগাযোগ করে আসছে। আমি বার বার তাকে নিষেধ করলেও মানে না। আমি সহ্য করতে না পেরে এমনটি করেছি। তখন আমার মাথা ঠিক ছিলো না।

পারিবারিকভাবে মিমাংসার চেষ্টা চলছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এপস্টেইন ফাইলের মাধ্যমে আমরা পশ্চিমা সভ্যতার বীভৎস চেহারাটা আবারও দেখে ফেললাম: শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আর এই ফাইল নিয়ে ইসলামি স্কলার শায়খ

দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে তারা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। বুধবার (১১

সায়েন্সল্যাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এতে সায়েন্সল্যাব মোড়ের একাংশে যানচলাচল বন্ধ রয়েছে।

শহিদুল আলমকে তারেক রহমানের অভিনন্দন, পাশে থাকার প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক: গাজা অভিমুখে নৌবহরে যোগ দেয়ার সাহসী উদ্যোগের জন্য দেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার

বিদায়ী বৈঠকে সচিবদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় সরকার পরিচালনায় সহযোগিতার জন্য সব মন্ত্রণালয়

কূটনৈতিক মিশনে প্রেসিডেন্টের ছবি অপসারণের নির্দেশ

অনলাইন ডেস্ক: প্রেসিডেন্টকে অপসারণের গুঞ্জনের মধ্যে বিদেশস্থ বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোতে প্রেসিডেন্টের ছবি নামানোর নির্দেশ জারি করা হয়েছে। সূত্র জানায়, মধ্যরাতে সেগুনবাগিচা থেকে মৌখিকভাবে এই নির্দেশ পৌঁছে