ঘরে বসেই মিলবে কারাবন্দির খবর, চালু হলো হটলাইন ১৬১৯১

নিজস্ব প্রতিবেদক: স্বজনদের জন্য ঘরে বসেই কারাবন্দিদের অবস্থান ও অন্যান্য তথ্য জানার সুবিধার্থে হটলাইন নম্বর ১৬১৯১ চালু করেছে কারা অধিদপ্তর। এই নম্বরে ফোন করে বন্দির অবস্থান, সাক্ষাৎসূচি, শাস্তি কিংবা সংশ্লিষ্ট যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যাবে।

সোমবার (১৬ জুন) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ। তিনি বলেন, “কারাবন্দিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানাতে এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে সহজ ও স্বচ্ছ করতে হটলাইনটি চালু করা হয়েছে।”

তিনি আরও জানান, বন্দির অবস্থান কিংবা সাক্ষাৎ সংক্রান্ত তথ্য জানার পাশাপাশি যেকোনো কারা সংক্রান্ত তথ্য জানতে আগ্রহীরা হটলাইনে যোগাযোগ করতে পারবেন এবং তাৎক্ষণিক সাড়া পাবেন।

কারা অধিদপ্তরের এই উদ্যোগকে নাগরিকবান্ধব ও প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সেবার একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। এতে একদিকে যেমন স্বজনদের হয়রানি ও তথ্য বিভ্রান্তি কমবে, তেমনি কারা ব্যবস্থাপনায় আসবে স্বচ্ছতা ও গতিশীলতা।

হটলাইন ১৬১৯১-এ প্রতিদিন ২৪ ঘণ্টা সেবা পাওয়া যাবে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দিন দিন বেড়েছে আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’

ডেস্ক রিপোর্ট: গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পতন হয় আওয়ামী সরকারের। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন দলটির সভাপতি শেখ হাসিনা। দলের শীর্ষ নেতারাও পলাতক।

মেয়েটাকে পাঠাও, কেউ যেন না জানে – ছাত্রলীগ নেতার অডিও ফাঁস

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। চার মিনিট ২৯ সেকেন্ডের ওই অডিওতে শোনা যায়, এক নারী ছাত্রলীগ নেত্রীকে তার

সলঙ্গায় মাদক ও ভেজাল ঔষধ কারবারির হামলায় সাংবাদিক আহত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক ও ভেজাল ঔষধ তৈরীর কারখানায় সংবাদ সংগ্রহ করতে গেলে মব তৈরী করে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দৈনিক

হাজারো তরুনের অনুপ্রেরণার মোল্লা নাজিম উদ্দিন।

 মোল্লা নাজিম বাংলাদেশের সু পরিচিত আলেমদের মাঝে জনপ্রিয় একটি নাম। কুমিল্লার এই বক্তা এলাকার গণ্ডী পেরিয়ে এখন গোটা দেশ শুধু নয় গোটা বিশ্বেই যেখানে বাংলা

গুম ও মানবতাবিরোধী অপরাধে হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরু আজ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিচার

দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাইহীন পোস্ট, এনসিপি নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৃষ্টিগোচর হয়েছে। পোস্টটিতে তিনি যাচাই-বাছাই