গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪১তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪১তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ঢাকাস্থ ট্রেনিং ইনস্টিটিউটে ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ শুরু হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি ব্যাংকের সার্কুলার ও গাইডলাইনের আলোকে দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম সম্পাদনের পাশাপাশি গ্রাহকদের সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হতে প্রশিক্ষণার্থীদের উপদেশ দেন। একই সাথে সততা, নৈতিকতা এবং শরীয়াহর ভিত্তিতে দৈনন্দিন দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। কর্মশালায় পর্ষদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম খলিফা, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব আতাউস সামাদ, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জনাব মোঃ হুমায়ুন কবির, ফ্যাকাল্টি মেম্বার জনাব মোঃ আবদুল মান্নান বক্তব্য প্রদান করেন। মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় মোট ৪০ জন প্রবেশনারি অফিসার অংশগ্রহণ করছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: আমীর মামুনুল হক

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে গণহত্যা চালিয়েছে, তার বিচার বাংলার মাটিতেই

রায়গঞ্জে আন্তর্জাতিক  সাক্ষরতা দিবস পালিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে। সোমবার বিকেলে সিডিপির ঘুড়কা কার্যালয়ে

টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল পৌরসভার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে মারা যাওয়া গরুর মাংস বিক্রির দায়ে আনোয়ার হোসেন নামে এক যুবককে

হাসিনা আপার ‘টুস’ করে ঢুকে পড়ার ঝুঁকি বাড়ছে: গোলাম মাওলা রনি

নিজস্ব প্রতিবেদক: হাসিনা আপার ‘টুস’ করে ঢুকে পড়ার ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘বর্তমানে

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা, গোরখোদক মনু মিয়া। যেখানে যতদূরই হোক না কেন, মৃত্যু সংবাদ পেলেই আর স্থির থাকতে পারেন

গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৫৯ ফিলিস্তিনির লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক: দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর চলতি মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপরও বেড়েই চলেছে প্রাণহানি। মূলত ধ্বংসস্তূপের নিচে থেকে