গ্রেফতার থেকে বাঁচতে হুজুর ডেকে মিলাদ কৃষক লীগ নেতার, একদিন পরই ধরা

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্র আন্দোলনে হামলার পর নিজের গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে নিজেকে লুকিয়ে রাখেন উপজেলা কষক লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান। এমনি গত সোমবার নিজ বাড়িতে হুজুর ডেকে মিলাদও পড়িয়েছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি, অবশেষে তাকে খুঁজে পেয়ে ধরে থানায় নিয়ে গেল পুলিশ।’

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ছাত্র আন্দোলনে হামলা মামলার এ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।’

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের আগের দিন উপজেলার কেরানীহাটে ছাত্র—জনতার মিছিলে নির্বিচারে গুলি ছোড়েন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেদিনের গুলিবর্ষণের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর এ ঘটনায় মামলা দায়ের করা হলে আসামি করা হয় কৃষক লীগ নেতা মাহফুজুর রহমানকেও। মামলার পর দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। এরমধ্যে গ্রেফতার থেকে বাঁচতে গত সোমবার হুজুর ডেকে মিলাদ পড়িয়ে মঙ্গলবার নিজ বাড়িতে ফেরেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, গ্রেফতার কৃষক লীগ নেতা মাহফুজুর রহমানকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরে ব্যাটারিচালিত মিশুকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র ঘোষ (৫৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ লাইনের আঞ্চলিক সড়কে

ছাত্র সংসদ নির্বাচনে ভয় পেয়ে তারা গণভোট চায় না: ডা. আব্দুল্লাহ তাহের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না তারা ডাকসু নির্বাচনে

গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় রিক্সা চালক নিহত

সুদীপ্ত শামীম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রাজু মিয়া (২৫) নামে এক রিক্সা চালক নিহত হয়েছেন। শনিবার (৫ জুলাই)

শেখ হাসিনার বিচার যেভাবে করা হবে ,যা জানালো সারজিস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমার শত শত ভাইদের হত্যা করে খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মত বক্তব্য

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ালেন তৃণমূলের কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মালদহের চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তৃণমূলের এক ছাত্রনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরআগে

জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল

অনলাইন ডেস্ক: দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক (দাঁড়িপাল্লা) পুনর্বহাল করা হয়েছে। ২৪ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে