গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে একটি দল: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তাদের লোকজন মানুষের কাছে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিশেষ করে মা-বোনদের বিভিন্ন অবাস্তব প্রতিশ্রুতি দিচ্ছে তারা। তাদের প্রতিশ্রুতিগুলো আসলে বায়বীয়। আমরা জনগণকে এমন প্রতিশ্রুতি দিতে চাই, যেগুলো মানুষের দ্বারা বাস্তাবায়ন করা সম্ভব। আমরা ভোটারদের এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা মানুষের সাধ্যের বাইরে। যা মানুষের আওতার ভেতর নয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির কলাবাগান মাঠে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘একটি দলের নেতাকর্মীরা নকল ব্যালটের সিলসহ হাতেনাতে ধরা পড়েছে। কাজেই জনগণকে এসব নকল সিল বানানো লোকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। একটি দল গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে। তাদের বিকাশ নম্বর, এনআইডি নম্বর সংগ্রহ করছে। এসব গুপ্ত-ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। তা নাহলে শত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি, তা আবার হারিয়ে যাবে। দেশ আবার ষড়যন্ত্রের বেড়াজালে আটকে যাবে। কাজেই আমরা যদি সতর্ক থাকি তাহলে বাংলাদেশকে কেউ আর আটকে রাখতে পারবে না। আমরা যদি সতর্ক থাকি, বাংলাদেশের গতি কেউ রোধ করতে পারবে না।’

তিনি বলেন, আগামী ১২ তারিখে আমরা এমন দলকে নির্বাচিত করবো যাদের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। খেয়াল করে দেখবেন বিএনপি ছাড়া আর কোনো দলের কাছে সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই। এই নির্বাচন শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন নয়, এটা দেশ গঠনের নির্বাচন। বিগত ১৬ বছর আমরা দেখেছি, বহু মেগা প্রজেক্ট হয়েছে। তখন মেগা প্রজেক্ট মানেই ছিলো মেগা দুর্নীতি। এতে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

তিনি আরো বলেন, আমাদের গ্রাম-গঞ্জের হাসপাতালগুলোতে গেলে ওষুধ পাওয়া যায় না। স্কুল কলেজ, ভেঙেচুরে পড়ে যাচ্ছে। রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। আসুন, আমাদের এখন এগুলো পরিবর্তন করতে হবে। বহু দেশ ছিলো, যে দেশগুলোর অবস্থা বাংলাদেশ থেকে খারাপ ছিলো। তারা পরিশ্রমের মাধ্যমে তাদের দেশের অবস্থা ও মানুষের ভাগ্যের অবস্থার পরিবর্তন করেছে। তারা যদি পারে আমরা কেন পারবো না। আমরাও পারবো। বাংলাদেশের মানুষও পারবে দেশকে পুর্নগঠন করতে। এই নির্বাচন সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, এ মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, তার মধ্যে বিএনপি একমাত্র দল যাদের পরিকল্পনা আছে এই দেশের তরুণ ও যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানুষে পরিণত করে কর্মসংস্থানের ব্যবস্থা করার। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সুতরাং কৃষিকে সমৃদ্ধ করতে বিএনপির পরিকল্পনা আছে। এই দেশ হচ্ছে আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া শত অত্যাচার, অবিচার, জুলুমের মধ্যে থেকেও দেশের মানুষকে রেখে চলে যাননি। সন্তান হিসেবে আমি জানি, তাকে বিভিন্ন সময় প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি দেশ ছেড়ে চলে গেলে জেল জুলুমের শিকার হতে হবে না। কিন্তু তিনি তবুও এদেশের জনগণকে ছেড়ে যাননি। তিনি বলেছিলেন এই দেশ আমার প্রথম এবং শেষ ঠিকানা। এই দেশের জনগণই আমার পরিবার। আমি এই পরিবার ছেড়ে বিদেশ যাবো না।

ঢাকা-১০ আসন সম্পর্কে তারেক রহমান বলেন, ধানমন্ডির দিকে আমার বিশেষ নজর থাকবে। রবিউল আলম রবির সঙ্গে আমিও ধানমন্ডির উন্নয়নে কাজ করবো। কারণ, ঢাকা-১০ আসনের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক আছে। ধানমন্ডি কিন্তু আমার আত্মীয় স্বজনদের এলাকা। এখানে আমিও কাজ করবো। রবির দেওয়া প্রতিশ্রুতি আমিও বাস্তবায়নে সহায়তা করবো।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যমুনা ভাঙনে সর্বস্বহারা ২০০ পরিবার, পুনর্বাসনের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের হাটপাচিল গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে সর্বস্ব হারানো দুই শতাধিক পরিবার পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন। শনিবার (১৪ জুন)

ভারতের বিষাক্ত পানি ঢুকছে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের জাজিনদী, কালন্দি খাল ও মরানদী দিয়ে ভারতের ত্রিপুরার আগরতলা থেকে আসছে দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানি। যুগের পর যুগ পানিতে ভেসে আসছে বর্জ্য

সরাইলে সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিজয়নগর সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে

নিখোঁজ স্কুলছাত্রী সুবাকে উদ্ধার, হেসে বলল-ভালো আছি’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে দেখা গেছে নওগাঁয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সটকে পড়ে সে। এর পর

ইসরাইলে হাইপারসনিক ‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: রাষ্ট্রীয় টিভি

অনলাইন ডেস্ক: ইসরাইল লক্ষ্য করে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকে গেছে।

ধর্ষণবিরোধী পদযাত্রার নামে পুলিশের ওপর আক্রমণ: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট ৯ দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রার