গোমস্তাপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ: আওয়ামীলীগ জড়িত বিএনপির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির একটি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত। তারা দাবি করেন, ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিশোধের প্রভাব রয়েছে।

এর আগে বুধবার দুপুরে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা এবং নিমতলা কাঠাল মাদ্রাসা মোড় থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিএনপির দাবি, আওয়ামী লীগের ওই দুই নেতার গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া হিসেবেই রাতেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রায়হান আলী বলেন, “আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। দুই নেতা গ্রেপ্তারের পর রাতেই ককটেল হামলা চালিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে। আমরা পুলিশের কাছে দাবি জানাই, সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কে বা কারা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, “বিএনপির কোনো লোক আমাদের কাছে লিখিত বা মৌখিকভাবে এমন অভিযোগ করেনি।”

পুলিশ বলছে, বিস্ফোরণ ও অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তারা আশা প্রকাশ করেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রে শাটডাউন শুরু, ছাঁটাইয়ের ঝুঁকিতে লাখো কর্মী

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ব্যয় বিল পাস না হওয়ায় সরকারি কার্যক্রমে শাটডাউন শুরু হয়েছে। অর্থ্যাৎ, বেশ কিছু সরকারি দপ্তরের সেবাদান বন্ধ হয়ে গেছে। এসব দপ্তরের

জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ

নির্বাচন বানচাল চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান শিবির সমর্থিত জোটের

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেছেন, নির্বাচন বানচালের কোনো চেষ্টা করা হলে তা ক্যাম্পাস থেকেই

ইয়াং টাইগার চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ ক্রিকেট দলকে সংবর্ধনা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ‘ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি ২০২৫’-এ চ্যাম্পিয়ন হওয়া সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন জেলার ক্রীড়া সংগঠক ও প্রাক্তন

ভূতুড়ে মামলায় বারবার রিমান্ডে নিচ্ছেন কেন: শাজাহান খান

ঠিকানা ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ জুন)। পাঁচদিনের রিমান্ড আবেদনের ওপর

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে কি না, সে সংশয় আর নেই: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক: মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম দেশের মানুষের নির্বাচনের