গোপালগঞ্জ হামলার প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর কান্দিরপাড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর মোসলে উদ্দিন। উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এমদাদুল হক মামুন, সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল শেষে ভিক্টোরিয়া কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মোসলে উদ্দিন বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি। গোপালগঞ্জে হামলা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শামিল হতে হবে।”

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার

জুনের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত: কমিশন

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায়

নির্বাচনের ফল শান্তভাবে গ্রহণ করায় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড.

ভোটার তালিকা নির্ভুল হলেই নির্বাচন সুষ্ঠু হবে : ইসি মাছউদ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, একটি নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। ভোটার তালিকা যত নির্ভুল হবে, নির্বাচন তত

তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’: বুলুর দুঃখ প্রকাশ

ঠিকানা টিভি ডট প্রেস: কুমিল্লা মহানগর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির

শহীদ হাদীর স্বরণে বেলকুচিতে জামায়ারের দোয়া ও আলোচনা সভা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদী আধিপত্যবাদী ফ্যাসিস্টদের হামলায় গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধিন থাকা অবস্থায় গত