গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোল ইমিগ্রেশনে আটক

ঠিকানা ডেস্ক: গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন। মঙ্গলবার সকালে সস্ত্রীক ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। জুলাই আন্দোলনকে ঘিরে ঢাকার যাত্রাবাড়ী ও গোপালগঞ্জে দায়ের হওয়া হত্যা মামলায় আসামি তিনি।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস মোল্লা সমকালকে জানান, মেডিকেল ভিসায় ভারতে যাবার উদ্দেশে সকালে শাহাবুদ্দিন আজম বেনাপোলে ইমিগ্রেশনে আসেন। কিন্তু তার পাসপোর্টটি লক থাকায় খোঁজ নিয়ে জানা যায় তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি। ফলে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও গোপালগঞ্জ থানায় মামলা থাকায় সেখানেও খবর দেওয়া হয়েছে।

আটক আওয়ামী লীগ নেতা আজম জানান, তিনি ও তার স্ত্রী দুজনই গুরুতর অসুস্থ। জরুরি চিকিৎসার জন্য তারা ভারতে যাচ্ছিলেন। তিনি আটক হওয়ায় এখন তার স্ত্রীর ভারত গমনও অনিশ্চিত হয়ে গেল।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে স্কুল শিক্ষিকা কবিতা নাগের রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জে কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কবিতা নাগ উপজেলার চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

দুষ্টের সেরামনি ট্রাম্প-নেতানিয়াহু

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুই মাসের আল্টিমেটাম দিয়েছিলেন। হয় ইরানকে তাদের বেসামরিক পারমাণবিক কর্মসূচি ছাড়তে হবে নয়তো দেশটিতে হামলা চালানো হবে। ট্রাম্প

আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের জলকামান-লাঠিচার্জ

অনলাইন ডেস্ক: তৃতীয় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় তাদেরকে পুলিশ বাধা দিয়েছে। এ সময়

তাড়াশে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে ৩ বারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় নতাড়াশ পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আ.লীগ কার্যালয় এখন মাদক-দেহব্যবসার আখড়া

ডেস্ক রিপোর্ট: ক্ষমতা হারানোর পর ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত আওয়ামী লীগ দলটির প্রধান কার্যালয়কে ঘিরে উঠেছে নানা অভিযোগ। একসময় যেখানে দলীয় নেতাকর্মীদের ভিড় লেগে থাকত, আজ

নতুন বাংলাদেশ গঠনে আলেম-ওলামাদের অবদান অপরিসীম: ধর্ম উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের সংকট ও বিপদে আলেম-ওলামারা সবসময় জনগণের পাশে থেকে ত্যাগ স্বীকার করেছেন। নতুন বাংলাদেশ