গোপালগঞ্জে ৬ যানবাহনের সংঘর্ষ, পুলিশ সদস্যসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের গোপীনাথপুরে ছয়টি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

আজ রোববার (১৫ জুন) রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে চারটি বাস, একটি ট্রাক ও একটি প্রাইভেটকারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান এবং খুলনার সোনাডাঙা থানার দেবেনবাবু রোডের আব্দুল হামিদ ব্যাপারীর ছেলে ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মী মো. সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছে একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীদের উদ্ধারকালে সেখানে আরো তিনটি বাস ও একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়।

রাত আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ছয়টি বাসের সিরিজ সংঘর্ষে ঘটনাস্থলে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী নিহত হন।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

পরে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে দুই ঘণ্টা পর ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি মীর মো. সাজেদুর রহমান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

র‌্যাব-১২ এর অভিযানে শেরপুরে পাচারের আগে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানির একটি সফল অভিযানে বগুড়ার শেরপুর থানা এলাকা থেকে মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক: বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার

সিরাজগঞ্জে নবজাতক চুরির ঘটনায় এক নারীর ১৪ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নবজাতক শিশু চুরির ঘটনায় দায়ের করা মানবপাচার মামলায় এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায়

ইরানের ৬ বিমানবন্দরে ইসরায়েলের হামলা, ১৫টি যুদ্ধবিমান ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ৬ বিমানবন্দরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল।তারা বলছে, এই হামলায় অন্তত ১৫টি ইরানি যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, শ্রমিক দল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ভোলার তজুমদ্দিনে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে সংঘবদ্ধ গৃহবধূ ধর্ষণের ঘটনায় শ্রমিক দল নেতাসহ কলেজ ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আলাদা দুটি

শামীম ওসমান-সেলিম ওসমানসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রক্তাক্ত সংঘর্ষের ঘটনায় মো. আলিফ (১৮) নামে এক কিশোরকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য